পূজা উদযাপনে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের আশ্বাস নাসিক প্রশাসকের

প্রথম পাতা » ছবি গ্যালারী » পূজা উদযাপনে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের আশ্বাস নাসিক প্রশাসকের
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



পূজা উদযাপনে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের আশ্বাস নাসিক প্রশাসকের

শারদীয় দুর্গাপূজা নির্বিগ্নে সম্পন্ন করার বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে আশ্বস্থ করেছেন নাসিক প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, “পূজার প্রতিটি কার্যক্রম নির্বিগ্নে সম্পন্ন হয়, সে বিষয়ে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষ যেন আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নগরভবনে এ পূজা উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নাসিক এলাকার ৬৬টি পূজা মন্ডপে প্রায় ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

তিনি আরও বলেন, “বঙ্গবন্ধু সড়কের ছোট-খাটো যে গর্তগুলো আছে, তা মেরামতে প্রায় ৭ লাখ টাকা ব্যয় করা হবে। বিসর্জনের স্থানে বড় মঞ্চ ও আলোকসজ্জায় প্রায় ২ লাখ টাকা ব্যয় হবে। পূজার সময় একজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ করা হবে, যার সাথে পূজা পরিষদের নেতারা সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারবেন।”

সন্ধ্যার পরে শহরে যাতে ট্রাক প্রবেশ করতে না পারে সে বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তিনি।

শহরের অবকাঠামো উন্নয়নে পরিকল্পনার বিষয়ে প্রশাসক জানান, “বর্তমানে শহরে বড় ড্রেন নির্মাণকাজ চলছে, এতো বড় ড্রেন আপনারা বাংলাদেশের আর কোথাও দেখতে পাবেন না। আমরা আশা করছি, এই ড্রেনের কাজ শেষ হলে আগামী বর্ষায় নারায়ণগঞ্জে আর পানি জমবে না। সাময়িক অসুবিধা হলেও এটি নগরবাসীর জন্যই করা হচ্ছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসাইন, সচিব নূর কুতুবুল আলম, প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, নাসিক কর্মকর্তা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৫০:১২   ৪২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা
ঢাকায় পৌঁছেছেন কাতারের শ্রমমন্ত্রী
সরিষাবাড়ীতে চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাই
বিএনপি ‘দখল’ হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ
মন্দ কাজগুলো করে আপনারা মাজারের ওপর দোষ চাপাচ্ছেন
চামড়া শিল্পখাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ইউএন উইমেনের ডেপুটি ডাইরেক্টরের সাক্ষাৎ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে : কৃষিমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ