উদ্ধারকারী জাহাজে গুলি চালিয়ে শরণার্থীদের সমুদ্রে ফেলছে লিবিয়ান কোস্টগার্ড!

প্রথম পাতা » আন্তর্জাতিক » উদ্ধারকারী জাহাজে গুলি চালিয়ে শরণার্থীদের সমুদ্রে ফেলছে লিবিয়ান কোস্টগার্ড!
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫



উদ্ধারকারী জাহাজে গুলি চালিয়ে শরণার্থীদের সমুদ্রে ফেলছে লিবিয়ান কোস্টগার্ড!

অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারকারী জাহাজে গুলি চালিয়ে শরণার্থীদের সমুদ্রে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে লিবিয়ান কোস্টগার্ডের বিরুদ্ধে। এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে ইতালির একটি দৈনিক। গত কয়েক মাসে এ ধরনের ঘটনা বাড়তে থাকায় এরইমধ্যে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দাখিল করেছে মানবাধিকার সংগঠনগুলো।

উন্নত জীবনের আশায় মৃত্যুর ঝুঁকি পরোয়া না করে প্রতি বছর ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করেন হাজারও বাংলাদেশি। লক্ষ্য থাকে যেকোনো উপায়ে ইতালি পৌঁছানো।

অনিশ্চিত সাগর যাত্রায় উত্তাল ঢেউয়ে নৌকা উল্টে কিংবা দীর্ঘদিন খাবার, পানি না পেয়ে অনেকেই প্রাণ হারান। সেই ঝুঁকির সঙ্গে এবার যুক্ত হয়েছে নতুন আতঙ্ক। অভিযোগ উঠেছে, অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারকারী জাহাজে গুলি চালিয়ে শরণার্থীদের সমুদ্রে ফেলে দিয়েছে লিবিয়ান কোস্টগার্ড।

সম্প্রতি ইতালির একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লিবিয়ান কোস্টগার্ড শরণার্থীদের সমুদ্রে ফেলে দিয়েছে। মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান নামের এনজিও জানিয়েছে, গত আগস্টেও একইভাবে হামলার ঘটনা ঘটে, এমনকি উদ্ধারকারী জাহাজে গুলিও চালানো হয়।

উদ্ধারকারীদের দাবি, শরণার্থীদের অন্তত চারজন গুলিতে নিহত হয়েছেন। এসব ঘটনায় আন্তর্জাতিক আদালতে অভিযোগ দাখিল করেছে মানবাধিকার সংগঠনগুলো।

এদিকে, প্রশাসন ও প্রবাসীরা বারবার নিরুৎসাহিত করার পরও ইতালিতে থামছে না অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের ঢল। গেল বুধবার বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১৪১ জন পৌঁছেছেন ইতালির লাম্পেদুসায়। চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন প্রায় ১৫ হাজার বাংলাদেশি।

বাংলাদেশ সময়: ১২:১২:২৯   ৩১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ফ্রান্সজুড়ে বিক্ষোভে সংঘর্ষ, আটক অন্তত ৩৬০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ