পিআর পদ্ধতির ব্যাপারে এখনো জাতি প্রস্তুত নয় : আহমেদ আযম খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিআর পদ্ধতির ব্যাপারে এখনো জাতি প্রস্তুত নয় : আহমেদ আযম খান
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫



পিআর পদ্ধতির ব্যাপারে এখনো জাতি প্রস্তুত নয় : আহমেদ আযম খান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন- পিআর পদ্ধতির ব্যাপারে জাতি এখনো প্রস্তুত নয়, এটার জন্য সময় নিতে হবে। তবে এই মুহূর্তে এটা নিয়ে চিন্তা করার অবকাশ নেই।

তিনি বলেন, ‘এই মুহূর্তে পিআর নিয়ে যারা আন্দোলন করছে, যারা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনকে ভণ্ডুল করতে চাচ্ছে, তারা দেশের অশুভ শক্তি। তারা দেশের অগণত্রান্ত্রিক শক্তি। তারা দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে টেনে নিয়ে যেতে চায়। তাদের বিষয়ে সমগ্র জাতিকে সাবধান হতে হবে।’

আজ (শনিবার) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও পৌর ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

আহমেদ আযম খান বলেন, এই মুহূর্তে নির্বাচন অত্যন্ত জরুরি। যখন ঐক্যমতের কমিশনে আলোচনা হয় তখন কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পিআরের প্রশ্ন কেউই তুলেনি। কেউই এই জাতীয় সংসদ নির্বাচনে পিআর দিতে হবে দাবিও করেনি।

আযম খান বলেন, এই মুহূর্তে নির্বাচন অত্যন্ত জরুরি। যখন ঐক্যমতের কমিশনে আলোচনা হয় তখন কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পিআরের প্রশ্ন কেউই তুলেনি। কেউই এই জাতীয় সংসদ নির্বাচনে পিআর দিতে হবে দাবিও করেনি। এটা শুধুমাত্র আপার হাউজের জন্য দু-একটি দল দাবি করেছিল। বিএনপি বলেছে- এ ব্যাপারে জাতি এখনো প্রস্তুত নয়, এটার জন্য সময় নিতে হবে। তবে এই মুহূর্তে এটা নিয়ে চিন্তা করার অবকাশ নেই।

তিনি আরও বলেন, নির্বাচন না হলে দেশটা গণতন্ত্রের পথে, উন্নয়নের পথে এগোবে না। দেশের অর্থনীতির চাকা সচল হবে না, সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া যাবে না। তাই আমি মনে করি যে দু-একটি দল এই পিআর-এর কথা বলছে বা নির্বাচন পেছানোর নানা রকমের ফন্দিফিকির করছে, সেটা ঠিক নয়। দেশের প্রশ্নে তাদেরকে নির্বাচনের মাঠে আসতে বলবো। তাদের দেশপ্রেমের পরিচয় দিতে বলবো।

আজ উপজেলা মডেল মসজিদ হল রুমে আয়োজিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাশেমসহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ১৭:৪৮:১২   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনমানুষের পাশে, প্রচারের আড়ালে ভিন্নধারার রাজনীতির বার্তা দিচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন
সরকারি গাছেও চোরের থাবা, আলফাডাঙ্গায় গভীর রাতে চলছে গাছ কাটা
প্রসূতি সেবায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনন্য দৃষ্টান্ত : এক ভোরে জন্ম নিল তিন মায়ের তিন কন্যাশিশু
সদরপুর সরকারি কলেজে ৩ দিনব্যাপী অভিভাবক সমাবেশ-২০২৬ শুরু
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া : জামায়াত আমীর
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ