বিএনপি ফিনিক্স পাখির মতো, ষড়যন্ত্রকারীরাই পালিয়েছে : মির্জা ফখরুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি ফিনিক্স পাখির মতো, ষড়যন্ত্রকারীরাই পালিয়েছে : মির্জা ফখরুল
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫



বিএনপি ফিনিক্স পাখির মতো, ষড়যন্ত্রকারীরাই পালিয়েছে : মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি’র বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তারাই পালাতে বাধ্য হয়েছে।

আজ (শনিবার) দুপুরে শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, অনেকেই আজ বিএনপিকে নিয়ে কথা বলে। কিন্ত বিএনপি হলো ফিনিক্স পাখির মতো। এ দলকে ভাঙার নানান ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনোটিই সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে।

উল্লেখ্য, জাতীয় সংগীতের সুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলন শুরু হয়।

সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা স্টেডিয়ামে সমবেত হন। কয়েক হাজার কর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন শুরু হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

আজকের সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিকাশ চারটা থেকে রাত আটটা পর্যন্ত ২,০১০ জন কাউন্সিলর ভোট দিয়ে জেলা বিএনপির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। এই ভোটের মধ্য দিয়েই গঠিত হবে কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন নেতৃত্ব।

বাংলাদেশ সময়: ১৭:৪৪:৫৮   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনমানুষের পাশে, প্রচারের আড়ালে ভিন্নধারার রাজনীতির বার্তা দিচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন
সরকারি গাছেও চোরের থাবা, আলফাডাঙ্গায় গভীর রাতে চলছে গাছ কাটা
প্রসূতি সেবায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনন্য দৃষ্টান্ত : এক ভোরে জন্ম নিল তিন মায়ের তিন কন্যাশিশু
সদরপুর সরকারি কলেজে ৩ দিনব্যাপী অভিভাবক সমাবেশ-২০২৬ শুরু
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন ছিল চূড়ান্ত যুদ্ধের মহড়া : জামায়াত আমীর
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ