জামালপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর, আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর, আটক ১
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর, আটক ১

জামালপুর প্রতিনিধি : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা পল্লী তাড়িয়াপাড়া এলাকার শ্রী শ্রী কালী মাতা মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রতিমাগুলো ভেঙে দেয়। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, দুর্গাপূজা সামনে রেখে মন্দিরটিতে প্রতিমা তৈরির কাজ চলছিল। গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে প্রতিমাগুলো ভাঙচুর করে। সকালে স্থানীয়রা ভাঙা প্রতিমা দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান রাশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন, এবং জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আর মামুন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার পর মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ তারিয়াপাড়া গ্রামের মোঃ সোহরাব আলীর ছেলে হাবিবুর রহমান হাবিব(৩০) নামে একজনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পেছনে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে পুলিশ সুপার জানান, “দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” প্রশাসন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৪২:৫৫   ২৮৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঢল, র‍্যালি-আলোচনায় মুখরিত শহর
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: এমপি নায়াব
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার
টাকার লোভে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস
আগামী সংসদ অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন : বিদ্যুৎমন্ত্রী
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ