৩০ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » চট্টগ্রাম » ৩০ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫



৩০ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানা পুলিশ অভিযানে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘ প্রায় ৩০ বছর পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আসামি হলেন রাউজান সামমহারপাড়া এলাকার ছৈয়দ আহম্মদের পুত্র আবু তাহের।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে জানান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের নির্দেশনায় এবং রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে রবিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার সময় রাউজান থানাধীন আসামির নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) মো. মামুন ভূইয়া, এএসআই (নিরস্ত্র) সানুমং মারমা ও সঙ্গীয় ফোর্স।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের ২৭ এপ্রিল সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে ভুক্তভোগী উত্তর কচুখাইন এলাকার মৃত জোবায়দুল হকের ছেলে এমদাদুল হক ওরফে খোকনের বসতঘরে ঢুকে আবু তাহেরসহ এজাহারনামীয় অন্যান্য আসামিরা তাকে জোরপূর্বক ঘর থেকে বের করে আনেন। পরে থ্রি-নট-থ্রি রাইফেল দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আবু তাহের একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এ ঘটনায় নিহতের মাতা হালিমা বেগম বাদী হয়ে আবু তাহেরকে প্রধান আসামি করে মোট ১৫ জনের বিরুদ্ধে রাউজান থানায় হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত শেষে রাউজান থানার পক্ষ থেকে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত, চট্টগ্রাম আবু তাহেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, পাশাপাশি এক লক্ষ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত চার বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

পুলিশ আরো জানায়, মামলা দায়েরের পর থেকে গ্রেপ্তার আসামি প্রায় তিন দশক ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় রাউজান থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৪৪   ৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হবে - বাণিজ্যমন্ত্রী
কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ফেনীতে একজন নিহত
বাংলাদেশ নিজস্ব উৎস থেকে গ্যাস উত্তোলন করে স্বয়ংসম্পূর্ণ হতে চায়: জ্বালানি প্রতিমন্ত্রী
মেঘনার ভাঙন এলাকায় ৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের - পানিসম্পদ মন্ত্রী
জনগণের সেবা করতে এসেছি, কোনো দলীয়করণ করা হয়নি: পার্বত্যমন্ত্রী
মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে - পানি সম্পদ মন্ত্রী
অপরাধ দমনে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে - পার্বত্য প্রতিমন্ত্রী
৩১ দফা বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী : পরিকল্পনা প্রতিমন্ত্রী
হরমুজ প্রণালি পেরিয়ে গ্যাসের ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে, পাইপলাইনে ৪টি
বেশিরভাগ পাম্পে উপচে পড়া ভিড়, মিলছে না তেল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ