‘জুটোপিয়া টু’: ১৭ দিনে বিশ্বব্যাপী আয় ১ বিলিয়ন ডলার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘জুটোপিয়া টু’: ১৭ দিনে বিশ্বব্যাপী আয় ১ বিলিয়ন ডলার
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫



‘জুটোপিয়া টু’: ১৭ দিনে বিশ্বব্যাপী আয় ১ বিলিয়ন ডলার

‘জুটোপিয়া টু’ হলো ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড ফিল্ম ‘জুটোপিয়া’-এর সিক্যুয়েল। সিনেমাটি ২৬ নভেম্বর মুক্তি পেয়েছে। এটি বক্স অফিসে দারুণ সাফল্য লাভ করেছে। ১৭ দিনে বিশ্বব্যাপী ১ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে সিনেমাটির।

এই ছবিতে জুডি হপস ও নিক ওয়াইল্ডের নতুন অ্যাডভেঞ্চার দেখানো হয়েছে, যেখানে তাদের নতুন সম্পর্ক ও লুকানো রহস্য উন্মোচনের গল্প রয়েছে, এবং শাকিরাসহ নতুন কিছু চরিত্র যুক্ত হয়েছে।

ডিজনির প্রযোজনায় নির্মিত ছবিটি এখন পর্যন্ত নিজ দেশের বাজার থেকে আয় করেছে প্রায় ২৩২ কোটি মার্কিন ডলার।

সেই সঙ্গে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে প্রায় ৭৫৩ কোটি মার্কিন ডলার। সব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৯৮৬ কোটি মার্কিন ডলার। দ্রুতই ১ বিলিয়ন ডলারের সীমা পেরিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরে এটি তৃতীয় ছবি হিসেবে ১ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করল।

এর আগে ডিজনির ‘লিলো অ্যান্ড স্টিচ’ এবং চীনের অ্যানিমেশন ব্লকবাস্টার ‘নে ঝা টু’ এই রেকর্ড গড়েছিল। উল্লেখযোগ্য বিষয় হলো, এখন পর্যন্ত মাত্র তেরোটি অ্যানিমেশন ছবি ১ বিলিয়ন ডলারের বেশি আয় করতে পেরেছে। তার মধ্যে ১০টিই ডিজনির প্রযোজনা।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৩৬   ১৬৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দালাল নির্ভরতা ও হয়রানি বন্ধে ভূমি অফিসে কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে : ভূমিমন্ত্রী
দক্ষ জনশক্তি ও নতুন শ্রমবাজার সম্প্রসারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের : প্রবাসীকল্যাণ মন্ত্রী
ভাষাসৈনিক এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী ১২ নভেম্বর
আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসায় ১০ লাখ টাকা অনুদানের আশ্বাস মামুনের
শিক্ষার মানোন্নয়নে সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ জরুরি: ডেপুটি স্পিকার
চলতি অর্থবছরে সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি : কৃষিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ