মাসুদুজ্জামানের পক্ষে ২৪নং ওয়ার্ডে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাসুদুজ্জামানের পক্ষে ২৪নং ওয়ার্ডে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫



মাসুদুজ্জামানের পক্ষে ২৪নং ওয়ার্ডে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে বন্দর উপজেলার ২৪ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ কদম রসুল দরগা থেকে এ কর্মসূচি শুরু হয়ে বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, মডেল গ্রুপের কর্ণধার ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।

গণসংযোগ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু বলেন, “আমরা সংখ্যায় বেশি নয়, ভালো মানুষের রাজনীতি চাই। জনকল্যাণমুখী রাজনীতি করতে হলে নারায়ণগঞ্জে একজন সঠিক নেতৃত্বকে বিকশিত করতে হবে। যার নিজস্ব সামর্থ্য, মেধা, যোগ্যতা ও ত্যাগ রয়েছে— সেই নেতা হচ্ছেন মাসুদুজ্জামান মাসুদ ভাই।”

তিনি আরও বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রতিহিংসাপরায়ণ রাজনীতি নয়, জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে। সেহেতু আমরা ভালো মানুষের নেতৃত্বে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে চাই। আত্মকর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়ন, সামাজিক সুশাসন প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণে মাসুদ ভাইয়ের নেতৃত্বেই এগিয়ে যাব।”

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মডেল গ্রুপের পরিচালক শামীম আহমেদ, মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন, সদস্য শহীদুল ইসলাম রিপন, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলা উদ্দিন ঈসা সহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:২১:৪০   ৪৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেসিকে ছাড়াই দেশে ফিরেছে আর্জেন্টিনা: ছাদখোলা বাসে সংবর্ধনা
সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু ও সময় চূড়ান্ত
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া টেস্ট দলে ৩ তারকার প্রত্যাবর্তন
উন্নত চিকিৎসা লাগলে সরকার পিছিয়ে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মাইলস্টোন ট্র্যাজেডি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের
তথ্য উপদেষ্টা পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভায় পরিবর্তন স্বাভাবিক
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান : ডিসি মোঃ রায়হান কবির
সীমান্তে খুঁটি বসানোর চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ
নিউইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের ভাবনা মামদানির, ট্রাম্প বললেন ‘কোনোভাবেই না’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ