দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের জন্য: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের জন্য: গিয়াসউদ্দিন
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫



দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের জন্য: গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “শেখ হাসিনা গত তিন নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগে বাধা দিয়েছেন। এখন মানুষ অধীর আগ্রহে নির্বাচনকে মুখিয়ে আছে। অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। যত ষড়যন্ত্র করুক, জনগণ সচেতন আছে এবং আমরা তা মোকাবিলা করবো।”

রবিবার (২১ সেপ্টেম্বর) ফতুল্লা উপজেলার বক্তাবলী ইউনিয়নের গোপাল নগর, রাজাপুর, আকবর নগর, প্রতাপ নগর, লক্ষ্মী নগর, কাইনা নগর, রাম নগর ও গঙ্গা নগর এলাকায় নির্বাচনী প্রচারণামূলক পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমি দুঃসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে ছিলাম এবং আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। নারায়ণগঞ্জের পাঁচটি আসনে বিএনপির জয় দেখতে হবে। আপনারা ধানের শীষে ভোট দিন। প্রার্থীকে দেখার প্রয়োজন নেই। যেই মনোনয়ন পাক, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করুন। এই এলাকায় অনেক মুরুব্বি ছিলেন যারা এখন নেই, তাদের জন্য শুধু দোয়া করতে পারি। আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।”

গিয়াসউদ্দিন বলেন, “জিয়াউর রহমান এই দলটি গড়ে ছিলেন। পরবর্তীতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দলকে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। বিএনপি এই এলাকার মানুষের কাছে সবসময় দরদ দেখিয়েছে। ধানের শীষে ভোট দেওয়ার ঐতিহ্য এখানেই বজায় আছে। বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং জননেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। তারেক রহমান দীর্ঘ সতেরো বছর বিদেশে থাকলেও আমাদের পথ দেখিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনের সময় শেখ হাসিনা পালিয়ে গেছেন, যারা দাম্ভিক ছিল, তারা সব পালিয়েছে। এখন জনগণ বিএনপির কাছে অনেক প্রত্যাশা রাখে।”

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বিশেষভাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সহ-সভাপতি লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, যুগ্ম সম্পাদক খন্দকার আক্তার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক আমির হোসেন বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি.এম. সাদরিল, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হাসান রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি সাহান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুমন মাহবুব, নাছির প্রধান ও ইউসুফ রশীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৮:১৫   ২৫৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চরভদ্রাসনে পদ্মার অবৈধ বাঁধ উচ্ছেদ, পুড়িয়ে ধ্বংস ২০টি চায়না জাল
আইনজীবীদের মানবিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
আমদানি কমিয়ে কৃষিপণ্য রফতানিতে সক্ষমতা বাড়াতে চায় সরকার
স্কাউটিং তরুণদের মাদক ও সামাজিক বৈষম্য থেকে দূরে রাখে: ত্রাণমন্ত্রী
শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি
‎দেশের জন্য প্রাণ দিলেন তিতাস,স্বজনদের আহাজারিতে ভারী নগরকান্দার আকাশ
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে সরকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ