সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫



সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, সাভার উপজেলায় ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নের লক্ষ্যে আগামী মৌসুমে কোনো ইটভাটা চালু করা যাবে না।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইটভাটা মালিকদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা।

আইন অমান্য করে ইটভাটা চালু হলে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে সঙ্গে নিয়ে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও সতর্ক উচ্চারণ করেন তিনি।

উপদেষ্টা বলেন, উন্মুক্তভাবে ময়লা পোড়ানো, অবৈধ সীসা-ভাট্টি পরিচালনা এবং টায়ার পুড়িয়ে তেল তৈরিকারী অবৈধ পাইরোলাইসিস কারখানার মাধ্যমে বায়ুদূষণ রোধে প্রয়োজনে রাতের বেলা মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। নির্মাণ সামগ্রী খোলা জায়গায় রাখলে বা পরিবহন করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার পাশাপাশি মালামাল জব্দের নির্দেশনা দেন তিনি।

পরিবেশ উপদেষ্টা গণ-সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, বায়ুদূষণ রোধে জনগণকে সচেতন করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশসহ প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

দেশের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ঘোষিত ডিগ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে আমরা সফল হবো এবং সুস্থ জীবনের জন্য ক্ষতিগ্রস্ত আয়ুষ্কাল পুনরুদ্ধার করতে পারবো বলে তিনি আশা প্রকাশ করেন।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

এ ছাড়া ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হকসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:২৩:৪৭   ৩১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে আন্তঃ উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট: সালথাকে হারিয়ে সদরপুর চ্যাম্পিয়ন
সরিষাবাড়ীতে জমির বিরোধে দুই নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম
এলোভেরা গাছের প্রলোভনে শিশুকে ধর্ষণের চেষ্টা ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে
সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুল গাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের
সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
প্রচণ্ড রৌদ্রের প্রখরতায় পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ সর্ব মহলে প্রশংসিত
জামিন পেলেন দীপু মনি
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ