মানুষ সরাসরি ভোটে অভ্যস্ত, পিআর পদ্ধতিতে নয়: ডা. জাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানুষ সরাসরি ভোটে অভ্যস্ত, পিআর পদ্ধতিতে নয়: ডা. জাহিদ
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



মানুষ সরাসরি ভোটে অভ্যস্ত, পিআর পদ্ধতিতে নয়: ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ সবসময় সংবিধানের আলোকে সরাসরি ভোটে অভ্যস্ত। এতদিন তারা সেই পদ্ধতিতেই ভোট দিয়েছেন। দেশের মানুষ পিআর পদ্ধতি কী সেটি জানে না, কোনো অবস্থাতেই তারা এ পদ্ধতিতে ভোটে অভ্যস্ত নয়। গত ৫৪ বছরেও দেশে এই পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়নি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলির চন্ডিপুর মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘আজ যারা পিআর পদ্ধতিতে ভোট চাইছেন, আপনারা সেটি নির্বাচনী ম্যানিফেস্টো বা দলীয় ম্যানিফেস্টোতে দিন। জনগণ যদি সেটি বেছে নেয় তাহলে আগামী নির্বাচন সেই মোতাবেক হবে। জনগণের কাছে যান, সিদ্ধান্তটা জনগণ নিক। দয়া করে জনগণের ওপর কোনো আদেশ করে চাপিয়ে দিলে সেটি ভালোভাবে নেবে না। বিএনপি কোনো অবস্থাতেই তা গ্রহণ করবে না।’

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ দলীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮:৫০:৩০   ৩৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও
ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
নগরকান্দায় বাড়িতে হামলা-মারধরের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার
ফরিদপুরে ১০ গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
মাদারগঞ্জে নিখোঁজ শিশু মরিয়মের মাটিচাপা লাশ উদ্ধার, প্রতিবেশী দম্পতি আটক
আলফাডাঙ্গায় ভাতিজার পর আড়াই মাস পর চাচাকে খুন
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ