দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: র‍্যাব মহাপরিচালক

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: র‍্যাব মহাপরিচালক
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: র‍্যাব মহাপরিচালক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে।’ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের দেশে কিছু কাপুরুষ, অসুস্থ মন মানসিকতার লোকজন আছেন, যারা বিভিন্ন উৎসবে বিশৃঙ্খলার জন্য ছোটখাটো ঘটনা ঘটান। তবে এবারের শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ঝুঁকি বিবেচনায় প্রত্যেকটি মন্দিরে, মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে।’

র‍্যাব মহাপরিচালক আরও বলেন, ‘আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সারা দেশে ৩১ হাজার ৫৪৬টি মণ্ডপে পূজা শুরু হবে, ২৪ সেপ্টেম্বর সারা দেশে পূজা মণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। সিসিটিভির ব্যবস্থাসহ নিরবচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ থাকলে কাপুরুষ ও নিম্নরুচির মানুষ বিশৃঙ্খলার সুযোগ নিতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড ও আনসার সদস্যরা কঠোর নজরদারি রাখবে প্রতিটি পূজামণ্ডপে। পাশাপাশি পূজা উদযাপন কমিটির সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক কমিটি গঠন করতে হবে, যাতে কেউ কোনো ধরনের অপচেষ্টা চালাতে না পারে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো অপপ্রচারে কান না দিয়ে আগে প্রশাসনকে অবগত করার আহ্বান জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচার হলেই ভেরিফাই করে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে সীমান্তবর্তী এলাকায় সাত হাজার পূজামণ্ডপে সব বাহিনীর সদস্যরা সতর্ক থাকবে বলেও উল্লেখ করেন র‍্যাব মহাপরিচালক।’

বাংলাদেশ সময়: ১৮:৫৮:০৭   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ হবে : প্রতিমন্ত্রী পুতুল
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়: মীর শাহে আলম
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফসলি জমি রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর
সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী
গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও
ফরিদপুরের সদরপুরে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ
নগরকান্দায় বাড়িতে হামলা-মারধরের অভিযোগ, ৯৯৯-এ ফোন পেয়ে আহতদের উদ্ধার
ফরিদপুরে ১০ গ্রামের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ