বন্দরে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



বন্দরে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের বন্দরে উপজেলার ইস্পাহানি বাজার চাঁন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানি বাজার চাঁন মার্কেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে এবং তিতাসের বন্দর জোনের ম্যানেজার জাহিন আমির খাঁনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় এলাকার অবৈধ গ্যাস সংযোগ সরানো হয় এবং পাইপলাইন পুনঃস্থাপন না করার নির্দেশ দেওয়া হয়। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছেন, অবৈধ সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন পেট্টোবাংলার ডিজিএম ফয়জুন নাহার বেগম, সহকারি প্রকৌশলী রনি ও মোরসালিন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং বন্দর থানা পুলিশের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২৩:০২:৫৫   ৪৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ