রূপগঞ্জে এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে সেমিনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে সেমিনার
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



রূপগঞ্জে এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে সেমিনার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে এন্টিবায়োটিকের অপব্যবহার রোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে অসহায় ও সেবাবঞ্চিত ৭ শতাধিক রোগীর মাঝে ফ্রি চিকিৎসাসেবা ও প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এসব কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম। সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. এম এ কাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মজিবার রহমান ভূঁইয়া, সংগঠনের প্রধান উপদেষ্টা সানাউল্লাহ মান্নান সানী, সভাপতি মাহবুব আলম শাহেদ, উপদেষ্টা শাহেল মাহমুদ ও ইফতেখার ভূঁইয়া রিদ্বীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মসূচিতে মেডিসিন, ডায়াবেটিস, গাইনী, অর্থোপেডিকস, শিশু বিশেষজ্ঞসহ মোট ৬ জন চিকিৎসক রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করেন এবং প্রাথমিক ওষুধ বিতরণ করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এএসপি মেহেদী ইসলাম বলেন, “বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ব্যবহার করা উচিৎ নয়। অনেকেই অজ্ঞতার কারণে সামান্য সমস্যায় অপ্রয়োজনে এন্টিবায়োটিক সেবন করে, যা প্রাণঘাতী ঝুঁকি তৈরি করতে পারে। তাই প্রয়োজন ছাড়া এন্টিবায়োটিক ব্যবহার বন্ধ করতে হবে এবং প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।”

বাংলাদেশ সময়: ২৩:০৪:৫৮   ৪৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবাসহ যুবদল নেতা গ্রেফতার
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে সরিষাবাড়ীতে বখাটের ১ বছরের কারাদণ্ড
সদরপুর উপজেলা প্রবাসী ফোরামের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ে ১০টি সিলিং ফ্যান অনুদান প্রদান
সদরপুরে আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দখলে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্স, মশা সৃষ্টির কারখানা হাসপাতালের ড্রেনগুলো
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক প্রভাব মুক্ত করতে আবাহনী ও ধানমন্ডি মাঠ ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে
মায়ামিতে মেসির শততম গোল, জিতলেন শিরোপা
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মনে রাখতে হবে জনগণেরও ক্ষমতা দেখানোর ইতিহাস আছে: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ