নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী, নৌ-বাহিনী ও বিমানবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দফতর সংস্থার সঙ্গে মতবিনিময় শেষে সাবংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন মাঠে ৩০ হাজার সেনাবাহিনী আছে। নির্বাচনে প্রায় এক লাখের মতো থাকবে। এছাড়া নৌ-বাহিনী ও বিমানবাহিনী থাকবে। আমাদের পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার কোস্টগার্ডও নির্বাচনে কাজ করবে। সুষ্ঠু নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নয়, জনগণের ওপরও নির্ভর করে।’

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে। চট্টগ্রাম ভৌগোলিকভাবে পাহাড় সমুদ্র ও সমতল, যা অন্য এলাকায় নেই। এখানে অভিযান পরিচালনা করা কঠিন। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। এরইমধ্যে নির্বাচনের জন্য পুলিশের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে।’

বাইরের দেশে বিভিন্নভাবে অপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রথম দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর ছড়িয়েছে। আপনারা এটার কাউন্টার করেছেন। আপনারা কাউন্টার করায় তারা সুবিধা করতে পারেনি।’

সামনে দুর্গাপূজা উপলক্ষে আবারো গুজব ছাড়াতে পারে বলে সবাইকে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:২২   ৪৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ