৪৬ বছর পর নতুন ঠিকানায় সরিষাবাড়ী উপজেলা বিএনপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৪৬ বছর পর নতুন ঠিকানায় সরিষাবাড়ী উপজেলা বিএনপি
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



৪৬ বছর পর নতুন ঠিকানায় সরিষাবাড়ী উপজেলা বিএনপি

জামালপুর প্রতিনিধি : দীর্ঘ ৪৬ বছর পর সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র কার্যালয় তার পুরোনো ঠিকানা ছেড়ে নতুন স্থানে স্থানান্তরিত হয়েছে। ১৯৭৯ সালে তৎকালীন বিএনপি’র মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার আরামনগর বাজারের ছাগল হাটিতে যে কার্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন, সেটি এখন সরিয়ে দিগপাইত-সরিষাবাড়ী-তারাকান্দি মেইন সড়কের শোলার হাটে নতুন ভবনে স্থানান্তরিত করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য তৃতীয়বারের মতো জামালপুর জেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হওয়া ফরিদুল কবীর তালুকদার শামীম। তিনি ফিতা কেটে নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, কামরাবাদ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মুন্না, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব রন্টু তালুকদার সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

উপজেলা বিএনপি’র জ্যেষ্ঠ নেতারা জানান, আরামনগরের পুরোনো কার্যালয়টি নেতা-কর্মীদের কাছে একটি স্মৃতিময় স্থান হিসেবে পরিচিত ছিল।
দীর্ঘ ৪৬ বছর ধরে এটি উপজেলা বিএনপি’র রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল। এই স্থানান্তরের মধ্য দিয়ে সরিষাবাড়ী বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রম নতুন উদ্যমে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২:৫৫:২৯   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ
বাণিজ্য সম্প্রসারণে ইইউর সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরল ঢাকা-ফ্রান্স
মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের করুণ মৃত্যু
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত
নগরকান্দায় গোল্ডেন লাইন বাসের ধাক্কায় নারী নিহত,
ফরিদপুরের ‌নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ: জ্বালানি মন্ত্রী
মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ