বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সমঝোতা স্মারক সই

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সমঝোতা স্মারক সই
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫



বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক প্রশিক্ষণে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও ওমান কূটনৈতিক প্রশিক্ষণ এবং অধ্যয়নের ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। এর লক্ষ্য হচ্ছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সক্ষমতা এবং পেশাদার দক্ষতা বৃদ্ধি করা।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামাদ আলবুসাইদির মধ্যে বৈঠকের পর এই চুক্তি সই হয়।

আলোচনার সময় উভয় নেতা বাংলাদেশ ও ওমানের মধ্যে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উপদেষ্টা হোসেন প্রায় ৭ লক্ষ বাংলাদেশি প্রবাসী কর্মীকে আতিথেয়তা দেওয়ার জন্য ওমান সরকারের প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ওমানের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে আরো জনবল নিয়োগের অনুরোধ জানান।

বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি এবং ওমানের ডিপ্লোম্যাটিক একাডেমির মধ্যে স্বাক্ষরিত নতুন এই সমঝোতা স্মারকটি কূটনৈতিক অধ্যয়ন, প্রশিক্ষণ এবং দক্ষতা বিনিময়ে সহযোগিতার পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।

এই চুক্তিটি দুই বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করবে এবং ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলবে।

বাংলাদেশ সময়: ১৭:৩৯:২০   ৪০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতি প্রতিমন্ত্রীর
স্যানিটেশন ও নিরাপদ পানির ব্যবস্থায় সার্কের ৭ দেশে বাংলাদেশ এগিয়ে : এলজিআরডি প্রতিমন্ত্রী
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে তিনটি অধ্যাদেশ সংসদে উত্থাপন
নারী ও প্রতিবন্ধীদের ক্রীড়া সুযোগ বাড়াবে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ