ইসলামপুরে জামায়াতের বিক্ষোভ, জুলাই সনদ ও পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামপুরে জামায়াতের বিক্ষোভ, জুলাই সনদ ও পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫



ইসলামপুরে জামায়াতের বিক্ষোভ, জুলাই সনদ ও পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন

জামালপুর প্রতিনিধি : জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জামালপুরের ইসলামপুর উপজেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

শুক্রবার বিকেল ৫টায় ইসলামপুর অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ঐতিহ্যবাহী বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক এবং ইসলামপুর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী।

তিনি বলেন, জনগণের অধিকার রক্ষায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। তার মতে, জুলাই সনদ অনুযায়ী পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটবে। ড. ফারুকী অবিলম্বে এই দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা সূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, আশেক মাহমুদ শান্ত, উপজেলা জামায়াতের আমীর রাশেদুজ্জামান রাশেদ, সেক্রেটারি আবু মোছা, সহকারী সেক্রেটারি আব্দূর রহমান ওমরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২১:৩৪:০৬   ৪০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ
বাণিজ্য সম্প্রসারণে ইইউর সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরল ঢাকা-ফ্রান্স
মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের করুণ মৃত্যু
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত
নগরকান্দায় গোল্ডেন লাইন বাসের ধাক্কায় নারী নিহত,
ফরিদপুরের ‌নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা
অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ: জ্বালানি মন্ত্রী
মাদক ও জুয়া নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
জনপ্রিয় উপস্থাপিকা তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ