জামালপুরে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শোকের ছায়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শোকের ছায়া
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শোকের ছায়া

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে সাংবাদিক ওসমান হারুনীর (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পলাবান্ধা ভাটি পাড়ায় তার নিজ বাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত সাংবাদিক ওসমান হারুনী মোহনা টিভির জামালপুর জেলা প্রতিনিধি এবং আমার দেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই এলাকার মৃত আবু তালেবের ছেলে।

স্বজনরা জানান, দুপুর ১টার দিকে ওসমান হারুনী মূল ঘর থেকে পাশের একটি টিনশেড ঘরে যান, যেখানে তিনি সাধারণত সংবাদ সংক্রান্ত কাজ করতেন। কিছুক্ষণ পর নিহতের ছোট ভাইয়ের স্ত্রী ওই ঘরে গেলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন এবং মরদেহ নামিয়ে ফেলেন। বিষয়টি জানাজানি হলে ইসলামপুর থানা পুলিশ এবং স্থানীয় সাংবাদিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, বেশ কিছুদিন ধরে হারুনী বাড়িতেই অবস্থান করছিলেন এবং সাংবাদিকতার কাজে তার মনোযোগ ছিল না। তিনি শেষ সময়ে এসে খুব কম কথা বলতেন। তিনি আরও বলেন, “সে অসুস্থ ছিল, একটি অপারেশন হয়েছিল। সামনে আরেকটা অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু কি কারণে সে এই কাজ করল আমি নিজেও জানি না।”

ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আ স ম আতিকুর রহমান কালবেলাকে বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।” তিনি প্রাথমিকভাবে ধারণা করেন, মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার কারণে সাংবাদিক ওসমান হারুনী আত্মহত্যা করে থাকতে পারেন।

এদিকে, সহকর্মী ও স্থানীয় সাংবাদিক মহল এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ২০:১৬:১১   ৪১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ