নতুন পরিচয়ে চলচ্চিত্রে ফিরছেন পপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন পরিচয়ে চলচ্চিত্রে ফিরছেন পপি
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫



নতুন পরিচয়ে চলচ্চিত্রে ফিরছেন পপি

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পপি। দীর্ঘদিন রয়েছেন শোবিজের কাজের বাইরে। হঠাৎ করেই কেন যেন হারিয়ে গেছেন পপি। সম্প্রতি ব্যক্তিগত জীবনকে কেন্দ্র অনেক তথ্য ছড়িয়ে পড়ে। জানা যায় সম্পত্তি নিয়ে পারিবারিক ঝামেলা। তার অসমাপ্ত কাজ নিয়ে ক্ষমা চেয়েছেন নির্মাতাদের কাছে। এবার জানা গেল পপি আবারও ফিরছেন সেই চেনা জগতে।

তবে নায়িকা হিসেবে নয়, এবার প্রযোজক হিসেবে শোবিজ অঙ্গনে নতুন যাত্রা শুরু করতে চলেছেন তিনি।

সম্প্রতি এক গণমাধ্যমে পপি তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এমনটাই জানিয়েছেন। পপির মতে, অভিনয়ে ফেরার কোনো ইচ্ছা তার নেই, যদিও কিছু অসমাপ্ত পুরোনো ছবির কাজ তিনি শেষ করবেন। এরপর তিনি পুরোপুরি মনোযোগ দেবেন প্রযোজনায়।

এর আগে পপি কিছু ছবি প্রযোজনা করেছিলেন, যার মধ্যে মনোয়ার খোকন পরিচালিত একটি ছবিতে ২০ লাখ টাকা লোকসান হয়েছিল বলে তিনি জানান। এই লোকসানের কারণ হিসেবে তিনি টিমের অসহযোগিতাকে দায়ী করেন।

তবে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পপি এখন বেশ আত্মবিশ্বাসী। তার দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রযোজনায় আসলে তিনি সফল হবেন বলে মনে করেন।

পপি বলেন, ‘আমি সিনেমা প্রযোজনা করব, এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা প্রযোজনা অবশ্য আমি আগেও করেছিলাম, এটা আর নতুন না। আমার কাছে মনে হয়, ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত থাকতে পারলে বেশি ভালো লাগবে।’

পপি ২০২০ সালে সর্বশেষ তিনি ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামের একটি সিনেমার শুটিং করেন। এরপর একেবারে আড়ালে চলে যান। পাঁচ বছর আড়াল জীবনযাপনের পর এ বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসেন তিনি। আড়াল ভাঙার পর জানা যায়, পপি বিয়ে করে পুরোদস্তুর সংসারী। তিনি এক পুত্রসন্তানের মা।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৩৭   ৩৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ