আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ

মা ইলিশ মাছ রক্ষায় এবং প্রধান প্রজনন মৌসুম হওয়ায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, বিক্রি এবং মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময়ে দেশের ৩৭টি জেলার ১৬৫টি উপজেলার ৬ লাখ ২০ হাজার ১৪০টি জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল দেয়া হবে।

দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর ভারতে ১২০০ মে. টন ইলিশ রফতানির অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু ১৬ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ৮১ দশমিক ৪৩৮ মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছে বলেও জানান উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ১৩:৩২:৩৯   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে বিকাশ কর্মীকে ফাঁকা গুলি করে টাকা ছিনতাই
হজ যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে - বিমান মন্ত্রী
আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই - খাদ্য মন্ত্রী
মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
জাপানে কর্মী পাঠাতে বিশেষ আগ্রহ প্রধানমন্ত্রীর
‘ভালো সেন্ট্রাল’ পরিদর্শনে সাংবাদিক খালেদ মহিউদ্দিন ও এমপি আল আমিন
যেখানে অনিয়ম সেখানেই কঠোর ব্যবস্থা : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
শিক্ষা মন্ত্রণালয়ে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী
সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ