গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক

প্রথম পাতা » ছবি গ্যালারী » গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, ‎আগামী বছর বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ দেখতে চায় যুক্তরাজ্য। একইসঙ্গে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং স্বচ্ছ নির্বাচনে সহযোগিতা করতে চায় তার দেশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এমন কথা বলেন ব্রিটিশ হাইমিশনার সারাহ কুক।

‎এর আগে ‎সকালে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন সারাহ কুক।

এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সারাহ কুক বলেন, আগামী বছরে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানায় যুক্তরাজ্য।

সংসদ নির্বাচনে সহায়তা করবে তার দেশ বিশেষ করে ‘সিভিক অ্যাডুকেশন’ ও পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়ার বিষয়ে সহযোগিতা করার কথা জানান ব্রিটিশ হাইকমিশনার।

মূলত বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাজ্য কীভাবে পাশে থাকতে পারে এ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩:২৯:০৯   ৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে বিকাশ কর্মীকে ফাঁকা গুলি করে টাকা ছিনতাই
হজ যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে - বিমান মন্ত্রী
আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই - খাদ্য মন্ত্রী
মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
জাপানে কর্মী পাঠাতে বিশেষ আগ্রহ প্রধানমন্ত্রীর
‘ভালো সেন্ট্রাল’ পরিদর্শনে সাংবাদিক খালেদ মহিউদ্দিন ও এমপি আল আমিন
যেখানে অনিয়ম সেখানেই কঠোর ব্যবস্থা : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
শিক্ষা মন্ত্রণালয়ে কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী
সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ