রাজধানীতে বিদ্যুৎস্পর্শে ইন্টারনেট সংযোগকারী কর্মীর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজধানীতে বিদ্যুৎস্পর্শে ইন্টারনেট সংযোগকারী কর্মীর মৃত্যু
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



রাজধানীতে বিদ্যুৎস্পর্শে ইন্টারনেট সংযোগকারী কর্মীর মৃত্যু

রাজধানী ঢাকার মতিঝিলের দিলকুশায় বিদ্যুৎস্পর্শে অলিউর রহমান (২১) নামের এক ইন্টারনেট সংযোগকারী কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত অলিউর রহমানের সহকর্মী সুমন মিয়া বলেন, অলিউর পেশায় ইউটার্ন নামক ইন্টারনেট সংযোগ প্রতিষ্ঠানের ইন্টারনেট সংযোগকারী হিসেবে কর্মরত ছিলেন। সোমবার দুপুরে দিলকুশায় বৈদ্যুতিক খুঁটিতে মই দিয়ে উঠে সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে মই থেকে পড়ে গুরুতর আহত হন অলিউর।
পরে তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মৃত অলিউর ফেনী পরশুরাম থানার রাঙ্গামাটিয়া গ্রামের মো. শেখ ফরিদের ছেলে।
বর্তমানে তিনি ফকিরাপুল ১ নম্বর গলিতে থাকতেন।

বাংলাদেশ সময়: ১৬:০০:৩৭   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনাকান্দায় খাল পরিষ্কার ও বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
ছাগলকে পাইপ দিয়ে পানি খাওয়ানো চাঁন বাদশা আটক
বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাজেট বাস্তবায়ন সম্ভব : খন্দকার মোশাররফ
কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে লোডশেডিং দিতে হচ্ছে : বিদ্যুৎমন্ত্রী
অতীতের অর্থনৈতিক লুটপাট কাটিয়ে জনকল্যাণভিত্তিক নতুন অর্থনৈতিক ব্যবস্থার বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ