প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : রাজশাহী রেঞ্জের ডিআইজি

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : রাজশাহী রেঞ্জের ডিআইজি
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে : রাজশাহী রেঞ্জের ডিআইজি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মোহাম্মদ শাহজাহান হোসেন পিপিএম (বার)। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি পাঁচবিবি পৌরসভায় অবস্থিত কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা মন্দির পরিদর্শনে করেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

সব ভক্ত পূজারিদের উদ্দেশে ডিআইজি বলেন, ‘আপনারা আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালন করবেন।
পুলিশ সব সময় আপনাদের পাশে আছে। কোনো অপশক্তি আপনাদের পূজা উদযাপনে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করলে ৯৯৯-এ ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আপনাদের সার্বিক সহযোগিতা করবে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মো. তুহিন রেজা, থানার তদন্ত ওসি মো. ইমায়েদুল জাহিদী, পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মো. মিজানুর রহমান, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পাঁচবিবি উপজেলা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী, বারোয়ারী মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি দুলু গোয়ালা উপস্থিত ছিলেন।

এ বছর পাঁচবিবি উপজেলায় একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ৭৫টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:০২:৪৯   ৬২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে চলচ্চিত্র প্রদর্শনী
সঠিক নেতৃত্ব ও জনগণের অংশগ্রহণ থাকলে সব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব: অর্থমন্ত্রী
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: ড. মাহদী আমিন
রিয়া গোপের পরিবারের পাশে নাসিক প্রশাসক সাখাওয়াত
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস
বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার কুশল বিনিময়
দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ