ইসরাইলের ‘গুরুত্বপূর্ণ’ গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের ‘গুরুত্বপূর্ণ’ গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



ইসরাইলের ‘গুরুত্বপূর্ণ’ গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান

ইসরাইলের অন্যতম গুরুত্বপূর্ণ এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার (২৯ সেপ্টেম্বর) বহমান চৌবি নামের ওই গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইরানের বিচার বিভাগ-সম্পর্কিত সংবাদমাধ্যম মিজান অনলাইনের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চৌবি একজন ডেটাবেইস সিস্টেম বিশেষজ্ঞ ছিলেন। একটি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে তিনি দেশের গুরুত্বপূর্ণ ও টেলিযোগাযোগ-সংক্রান্ত প্রকল্পগুলোতে প্রবেশাধিকার পেয়েছিলেন।

মিজানের প্রতিবেদনে বলা হয়, চৌবির প্রতিষ্ঠানটির সব প্রকল্পের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দেশের গুরুত্বপূর্ণ ও সার্বভৌম ডেটাবেইসগুলোতে উচ্চপর্যায়ের প্রবেশাধিকার তার কাছে ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, মোসাদের মূল উদ্দেশ্য ছিল তার মাধ্যমে সরকারি ডাটাবেজে প্রবেশাধিকার অর্জন এবং ইরানের ডেটা সেন্টারে বিপর্যয় ঘটানো। পাশাপাশি তারা ইলেকট্রনিক সরঞ্জাম আমদানির পথ অনুসন্ধানসহ অন্যান্য লক্ষ্যও অনুসরণ করেছিল।

মিজান বলছে, ইরানের সুপ্রিম কোর্ট আসামির আপিল প্রত্যাখ্যান করেছে এবং পৃথিবীতে দুর্নীতি ছড়ানোর অভিযোগে মৃত্যুদণ্ড বহাল রাখে। সাম্প্রতিক মাসগুলোতে গুপ্তচরের অভিযোগে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:০৭   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ