দেওয়ানগঞ্জে ভারতীয় নাগরিক আটক, পুলিশের হাতে হস্তান্তর

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেওয়ানগঞ্জে ভারতীয় নাগরিক আটক, পুলিশের হাতে হস্তান্তর
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



দেওয়ানগঞ্জে ভারতীয় নাগরিক আটক, পুলিশের হাতে হস্তান্তর

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সন্দেহজনক আচরণ লক্ষ করায় সাধারণ জনগণ এক ব্যক্তিকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তার ভারতীয় পরিচয় জানা গেলে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ভারতীয় বর্ডার বাঘারচরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই ব্যক্তি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার অংশে ঘুরতে ঘুরতে দেওয়ানগঞ্জের বাঘারচরে আসেন। তার অস্বাভাবিক আচরণে সন্দেহ হওয়ায় সাধারণ জনগণ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

পুলিশ জানায়, আটক হওয়া ব্যক্তির নাম কৃষ্ণা রাও, পিতার নাম বিহারী রাও এবং মাতার নাম দেওকালী রাও। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার হসপিটাল রোডের পিছনে পানাবস্তি এলাকার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসাইন বলেন, কৃষ্ণ রাও আধো বাংলা আর আধো হিন্দিতে কথা বলছিলেন এবং তাকে অপ্রকৃতিস্থ মনে হয়েছে।

ওসি আরও জানান, আটক কৃষ্ণ রাওকে বাঘারচর বিজিবি ক্যাম্পের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫৭:০০   ২৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ