ফরিদপুরে অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন এ. কে. আজাদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন এ. কে. আজাদ
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



ফরিদপুরে অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন এ. কে. আজাদ

ফরিদপুর সদরের অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ফরিদপুর–৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য এ. কে. আজাদ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে প্রতিটি মণ্ডপে ২০ হাজার টাকা করে সহায়তা করেন তিনি।

এ সময় এ. কে. আজাদ সংসদ সদস্য থাকাকালীন প্রতিশ্রুত সকল অসমাপ্ত কাজ নিজ অর্থায়নে সমাপ্ত করার আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার সকালে চাঁদপুর ইউনিয়নের পূজামণ্ডপে গিয়ে এ. কে. আজাদ বলেন, বেকারত্ব দূর করতে সবগুলো উদ্যোগ নেবেন তিনি। যেখানে ট্রেনিং সেন্টার নেই, সেসব জায়গায় ট্রেনিং সেন্টার দিয়ে সবাইকে যোগ্য করে কাজে লাগানো হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, তিনি নির্বাচন করবেন নাকি করবেন না, এমন সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে, মানুষ যদি চায় তিনি আবার প্রতিনিধিত্ব করুক, তবেই নির্বাচন করবেন ফরিদপুরের মানুষের জন্য।

তিনি বলেন, ‘যে দল বা মতের হোক, আমরা এমন একজনকে নেতা বানাতে চাই, যে চাঁদাবাজি করবে না, এতিমের টাকা মেরে খাবে না। বাস স্টেশন, ট্রাক স্টেশনসহ বিভিন্ন জায়গায় কোনো চাঁদাবাজি করবে না, এমন নেতা নির্বাচন করতে হবে।’

এ সময় রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ অসীম কুমার সাহা বলেন, ‘আমরা চাই আবারও নির্বাচন করবেন এ. কে. আজাদ।’ জনমানুষের জন্য তার অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন, সে প্রত্যাচ্শা রেখে তিনি বলেন, ‘শিক্ষার প্রসারতা, বেকরত্বের অবসানে এ. কে. আজাদের বিকল্প নেই।’

এ. কে. আজাদ পূজামণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সেক্রেটারি, সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ এলাকার সাধারণ মানুষ।

ফরিদপুরে এ বছর ৭৫৮ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৯৯টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নানান উদ্যোগ নিয়েছে ফরিদপুর প্রশাসনও। এবারে ফরিদপুরে ৭১টি মোটরসাইকেল মোবাইল টিম, গুরুত্বপূর্ণ ১৫টি মণ্ডপে স্থায়ী ১৫টি পিকেট টিম, ১১টি পিকআপ মোবাইল টিম, ডিবির ৩০ জন সদস্য, ডিএসবির ২৫ জন সদস্য, ট্রাফিক পুলিশের ৪০ জন সদস্য ও ৩ হাজারের অধিক আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন আছে বলে জানিয়েছে প্রশাসন।

বাংলাদেশ সময়: ২৩:৪৫:১৭   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার
কারামুক্তির পর মাদকমুক্ত থাকা ১০ বন্দিকে পুরস্কৃত করবে জেলা প্রশাসন
১২০ কোটি টাকায় নির্মাণ করা হবে ১১ তলা জিয়া হল: নাসিক প্রশাসক
আইনশৃঙ্খলা ও যানজট নিয়ে পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে স্কুলছাত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
কালকিনিতে এসাহাক হত্যা,আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ স‌ম্মেলন
সরিষাবাড়ীতে শেষ হলো ৪ দিনব্যাপী আব্দুস সালাম তালুকদার স্মৃতি নৌকা বাইচ
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি দুলাল গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ