বন্দরে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১২

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১২
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



বন্দরে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১২

নারায়ণগঞ্জের বন্দরে সরকারি জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারী-শিশুসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন টেঁটাবিদ্ধ হয়েছেন।

সোমবার ২৪ নং ওয়ার্ড বন্দরের দেউলী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বন্দরের দেউলী এলাকার মো. পারভেজ, একই এলাকার মো. জোবায়ের হোসেন, নাদিম, বাছেদ চাঁন সরদার, রোমান, শিরিন বেগম, রুনা বেগম, রিনা বেগম, রুহুল আমিন ও ওমর ফারুকের নাম জানা গেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কেউ গ্রেফতার হয়নি।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেউলী উদয়ন ক্লাব সংলগ্ন সরকারি জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দেউলী এলাকার ভাঙারী ব্যবসায়ী আরিফ ও বাতেনের সঙ্গে একই এলাকার নাদিমের বিরোধ চলছে। ওই জমিতে নাদিমের কেনা একটি ঘর রয়েছে। পাশাপাশি আরেকটি ঘর নির্মাণ করতে যায় আরিফ ও বাতেন।

আহত আবদুল বাছেদ চাঁন জানান, তিনি পঞ্চায়েত কমিটির সভাপতি। উভয় পক্ষকে শান্ত রাখার জন্য তিনি সোমবার সকালে উদয়ন ক্লাবে গেলে আরিফ ও বাতেনের লোকেরা টেঁটা, রামদা, চাকু ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে পারভেজ, জোবায়ের, নাদিম ও রোমান টেঁটাবিদ্ধ হন। এ ঘটনার পর আরিফ ও বাতেনের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে প্রতিপক্ষ। তবে উদয়ন ক্লাব সংলগ্ন জায়গাটি ব্যক্তি মালিকানাধীন দাবি করেছে বিবদমান একটি পক্ষ।

বাংলাদেশ সময়: ২৩:৫০:৪৮   ৬১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার
কারামুক্তির পর মাদকমুক্ত থাকা ১০ বন্দিকে পুরস্কৃত করবে জেলা প্রশাসন
১২০ কোটি টাকায় নির্মাণ করা হবে ১১ তলা জিয়া হল: নাসিক প্রশাসক
আইনশৃঙ্খলা ও যানজট নিয়ে পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে স্কুলছাত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
কালকিনিতে এসাহাক হত্যা,আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ স‌ম্মেলন
সরিষাবাড়ীতে শেষ হলো ৪ দিনব্যাপী আব্দুস সালাম তালুকদার স্মৃতি নৌকা বাইচ
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি দুলাল গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ