সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই বাংলাদেশি নাগরিক : মঈন খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই বাংলাদেশি নাগরিক : মঈন খান
বুধবার, ১ অক্টোবর ২০২৫



সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই বাংলাদেশি নাগরিক : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি কখনো সংখ্যালঘু ও সংখ্যাগুরুতে বিশ্বাস করে না, তাই তারা এ নিয়ে কখনো আলোচনা করে না। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, সবাই বাংলাদেশি নাগরিক।

আজ বুধবার (১ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নরসিংদীর পলাশে পলাশ বাজার সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, ‘পৃথিবীতে যেমন পাপাচার, অবিচার দূর করতে প্রতিবছর মা দুর্গার আগমন ঘটে।
তেমনি অসুরের রূপেও কিছু মানুষ পৃথিবীতে আসে শুধু অন্যায় আর অবিচার করতে। তাই এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর হওয়ার পর এখন মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হারানো গণতন্ত্র ফিরে পাওয়ার স্বপ্ন দেখছে। যেই গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ দিয়েছিল।
আগামীতে ক্ষমতায় গেলে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনাসহ জনগণের মৌলিক অধিকার ও সুশাসন নিশ্চিত করবে বিএনপি।’

এ সময় উপস্থিত ছিলেন পলাশ বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ চন্দ্র ধর, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ অন্য নেতারা। মতবিনিময় শেষে ড. আব্দুল মঈন খান পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২২:৪০:২১   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ