রাজনৈতিক উদ্দেশ্যে সংখ্যাগুরু-সংখ্যালঘু শব্দটা ব্যবহার করা হয় : শারমিন মুরশিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনৈতিক উদ্দেশ্যে সংখ্যাগুরু-সংখ্যালঘু শব্দটা ব্যবহার করা হয় : শারমিন মুরশিদ
বুধবার, ১ অক্টোবর ২০২৫



রাজনৈতিক উদ্দেশ্যে সংখ্যাগুরু-সংখ্যালঘু শব্দটা ব্যবহার করা হয় : শারমিন মুরশিদ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, সংস্কৃতি ধ্বংস করা যাবে না। সংখ্যাগুরু-সংখ্যালঘু শব্দটাই রাজনৈতিক। ঐক্যের বিপরীতে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে এই শব্দটা ব্যবহার করা হয়।

বুধবার (১ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের রনদা প্রসাদ সাহার দুর্গামণ্ডপ পরিদর্শন এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

শারমিন এস মুরশিদ বলেন, এই সরকার একটি জিনিস অর্জন করতে চায়, আমাদের উৎসবগুলো যেন আর কখনোই রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। কোনো মানুষের সংস্কৃতি, ঐতিহ্য বা সম্প্রদায়ের বিকাশে, প্রকাশে কোনো অন্তরায় যেন না হয়। আমাদের দেশের সাধারণ মানুষ কখনোই এই উৎসব নিয়ে অরাজকতা করে না। কিন্তু এই উৎসবগুলোকে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য থেকে কলুষিত করা হয়।

তিনি আরো বলেন, পূজা নির্বিঘ্নে করতে তার মন্ত্রণালয়ের ১ লাখ ৭৬ হাজার কর্মকর্তা-কর্মচারী প্রতিনিয়ত পূজামণ্ডপ পরিদর্শন ও খোঁজখবর রাখছেন।

বাংলাদেশ সময়: ২২:৩৬:১৪   ৩৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-ভারতের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে : দীনেশ ত্রিবেদী
সালথায় স্কুলের জন্য জমি দান, অব্যবহৃত জমি ফেরত চান দাতা পরিবারের উত্তরসূরি
সালথায় ২০ লিটার দেশি মদ উদ্ধার, কারবারি গ্রেপ্তার
জনমানুষের পাশে, প্রচারের আড়ালে ভিন্নধারার রাজনীতির বার্তা দিচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন
সরকারি গাছেও চোরের থাবা, আলফাডাঙ্গায় গভীর রাতে চলছে গাছ কাটা
প্রসূতি সেবায় সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনন্য দৃষ্টান্ত : এক ভোরে জন্ম নিল তিন মায়ের তিন কন্যাশিশু
সদরপুর সরকারি কলেজে ৩ দিনব্যাপী অভিভাবক সমাবেশ-২০২৬ শুরু
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ