ভোটের পরিবেশ ফিরিয়ে আনবে বিএনপি: সেলিম ভূঁইয়া

প্রথম পাতা » চট্টগ্রাম » ভোটের পরিবেশ ফিরিয়ে আনবে বিএনপি: সেলিম ভূঁইয়া
শনিবার, ৪ অক্টোবর ২০২৫



ভোটের পরিবেশ ফিরিয়ে আনবে বিএনপি: সেলিম ভূঁইয়া

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেছেন, দীর্ঘ ১৭ বছর এদেশের মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি। এবার সেই ভোটের ব্যবস্থা করেছেন আমাদের নেতা তারেক রহমান। দেশের মানুষ যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ বিএনপি সৃষ্টি করবে।

শনিবার (৪ অক্টোবর) সকালে চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর ড্যাবের সভাপতি ও জেলা বিএনপির সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, ‘আমি যেহেতু স্বাস্থ্য সংস্কার কমিটির সাথে যুক্ত আছি, যদি সুযোগ পাই এবং দল থেকে মনোনয়ন দান করা হয়, তবে নির্বাচিত হয়ে মতলবের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ খাতে আমূল পরিবর্তন এনে মতলবকে একটি মডেল হিসেবে গড়ে তুলব।

তিনি আরও বলেন, মতলব একটি শিক্ষিত ও সচেতন জনগোষ্ঠীর এলাকা। এখানে কোন চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে, তাহলে সঙ্গে সঙ্গে প্রশাসন বা দলকে জানান। বিএনপি কখনোই চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে আপস করবে না।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির আহাম্মদ খান, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৩৪   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জিম্মি ৭ রোহিঙ্গা উদ্ধার
নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শিক্ষকরাই গড়বেন আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী
যুক্তরাষ্ট্র থেকে এলো ৬২ হাজার মেট্রিক টন গম
বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ নিহত ৫
পাহাড়ে ধাক্কা খেয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, আহত ১৯
মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
শিশুদের প্রতি জিয়াউর রহমানের ছিল অকৃত্রিম ভালোবাসা ও দরদ : সংস্কৃতি মন্ত্রী
জনসাধারণের সঙ্গে ভালো আচরণ করতে বললেন কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ