সরিষাবাড়ীতে ৪ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ৪ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন
শনিবার, ৪ অক্টোবর ২০২৫



সরিষাবাড়ীতে ৪ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

জামালপুর প্রতিনিধি : সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন সরিষাবাড়ী উপজেলা শাখার সহকারী স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতি পালন করেছেন।

শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মবিরতি কর্মসূচি পালন করেন তারা।

উপজেলা শাখার সভাপতি লুৎফর রহমান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ-এর পরিচালনায় এ কর্মসূচিতে সকল সহকারী স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা অবিলম্বে তাদের চার দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। তাদের প্রধান দাবিগুলো হলো:
১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক (বিজ্ঞান) যোগ্যতা নির্ধারণ।
২. ১৪তম গ্রেডে নিয়োগ এবং ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ শেষে ১১তম গ্রেড নিশ্চিতকরণ।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।
৪. স্বাস্থ্য সহকারীর পদকে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।

দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন কর্মসূচির বক্তারা।

বাংলাদেশ সময়: ২২:১৮:৪২   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজ বিশ্ব প্রাণী দিবস: প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষায় এক বৈশ্বিক জাগরণ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্দরে চুরি মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা টিপুকে দেখতে গেলেন মনির সরদার
শীতলক্ষ্যায় ১৫ বছর পর নৌকা বাইচ, দেখতে মানুষের ঢল
ডেঙ্গু প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন: ডিসি রায়হান কবির
মহল্লায় মহল্লায় বই পড়ার উদ্যোগ চান মোহাম্মদ হাতেম
বাংলাদেশ শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর হচ্ছে : বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
কালীগঙ্গা নদীর নৌকা বাইচ মানিকগঞ্জের ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : খাদ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ