নৌপরিবহন উপদেষ্টা ও ইউএই’র জ্বালানি ও অবকাঠামো মন্ত্রীর বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌপরিবহন উপদেষ্টা ও ইউএই’র জ্বালানি ও অবকাঠামো মন্ত্রীর বৈঠক
শনিবার, ৪ অক্টোবর ২০২৫



নৌপরিবহন উপদেষ্টা ও ইউএই’র জ্বালানি ও অবকাঠামো মন্ত্রীর বৈঠক

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুই বৈঠক করেছেন।

সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদিসহ বাংলাদেশি নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থান সৃষ্টি, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও বন্দর সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা হয়।

বৈঠকে ইউএই’র জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুই এডি পোর্টস এবং ডিপি ওয়ার্ল্ড প্রকল্পের জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা সমর্থন কামনা করেন।

আজ এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

মন্ত্রী বলেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

নৌপরিবহন উপদেষ্টা এ সময় সংযুক্ত আরব আমিরাতে ইতোমধ্যে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য ইউএই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া উপদেষ্টা বৈঠকে বাংলাদেশি নাবিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। এ বিষয়ে ইউএই মন্ত্রী আশ্বাস দেন যে, বিষয়টি দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনাপূর্বক পরবর্তীতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হবে।

নৌপরিবহন উপদেষ্টা বাংলাদেশের মেরিন একাডেমির প্রশিক্ষকদের উন্নত ও আধুনিক প্রশিক্ষণ প্রদানের জন্য ইউএই সরকারের প্রতি আহবান জানান। এ লক্ষ্যে উভয় দেশের মধ্যে এমওইউ স্বাক্ষর করা যেতে পারে মর্মে তিনি উল্লেখ করেন।

বৈঠকের শেষে উভয়পক্ষই বন্ধুপ্রতীম এই দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২২:২৬:১৭   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ