বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময়
রবিবার, ৫ অক্টোবর ২০২৫



বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময়

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদের আইনী ভিত্তি এবং আধিপত্যবাদ বিরোধী রাজনৈতিক বোঝাপড়া নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলন-এর সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক গুরুত্বপূর্ণ মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বৈঠকটি রাজধানীর কামরাঙ্গীচর থানায় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উভয় দলের শীর্ষ নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানবাধিকার রক্ষায় যেকোনো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে একযোগে কাজ করার বিষয়ে ইতিবাচক আলোচনা করেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াঁজো প্রধান আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম আহবায়ক মাওলানা আশরাফ উদ্দীন মাহদি এবং সংগঠক সানাউল্লাহ খান।

অন্যদিকে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা সাঈদুর রহমান, মাওলানা মুজিবুর রহমান হামিদী, যুগ্ম মহাসচিব মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, শিক্ষা দীক্ষা সম্পাদক মুফতি ইলিয়াস মাদারীপুরী প্রমুখ।

বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে উভয় দল ঐকমত্য পোষণ করে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো— জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা, উচ্চকক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি প্রবর্তন, জুলাই গণহত্যা ও শাপলা হত্যাকান্ডের দায়ে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম স্থগিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এছাড়াও, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানবাধিকার রক্ষায় যেকোনো আধিপত্যের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিষয়ে দৃঢ় বোঝাপড়া তৈরি হয়।

বাংলাদেশ সময়: ১৬:০১:৩৩   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন
মাদারগঞ্জে সাপে কাটা লাশের ওপর কবিরাজি ওঝাগিরি, ব্যর্থ চেষ্টা শেষে দাফন
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী
প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা
সাপের কামড়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ