রাস্তায় দাঁড়িয়ে শালপাতার প্লেটে খাবার খেলেন রজনীকান্ত

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাস্তায় দাঁড়িয়ে শালপাতার প্লেটে খাবার খেলেন রজনীকান্ত
সোমবার, ৬ অক্টোবর ২০২৫



রাস্তায় দাঁড়িয়ে শালপাতার প্লেটে খাবার খেলেন রজনীকান্ত

দক্ষিণী জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত খুব সাধারণ ভাবেই জীবন-যাপন করেন। জীবনে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তারপরও তার জীবন খুবই সাদামাটা। তেমনটা প্রমাণিত হলো আরেকবার।

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি অভিনেতা গিয়েছিলেন হিমালয়ে, একান্ত আধ্যাত্মিক যাত্রায়। ব্যস্ত কাজের ফাঁকে নিজেকে একটু শান্তিতে খুঁজে নিতে বেরিয়ে পড়েন গঙ্গাতীরের ঋষিকেশে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে, সাদা পোশাক পরিহিত রজনীকান্ত বসে আছেন পাহাড়ি এক রাস্তার ধারে। সামনে রাখা পাথরের ওপর পাতালের (শালপাতার তৈরি একবার ব্যবহার উপযোগী থালা) মধ্যে পরিবেশিত খাবার খাচ্ছেন।

পাশে পার্ক করা আছে একটি গাড়ি, পেছনে পাহাড়ের মনোরম দৃশ্য। সহজ-সরল ছবিটিই যেন এই দক্ষিণী তারকার জীবনের দর্শন প্রকাশ করে—খ্যাতির শিখরে থেকেও মাটির মানুষ রজনীকান্ত।

জানা গেছে, এই সফরে তিনি গিয়েছিলেন স্বামী দয়ানন্দ আশ্রমে। সেখানে তিনি স্বামী দয়ানন্দকে শ্রদ্ধা নিবেদন করেন এবং গঙ্গাতীরে বসে ধ্যানও করেন। সন্ধ্যায় গঙ্গা আরতিতে অংশ নেন তিনি, আর এই মুহূর্তগুলোর কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে অনলাইনে।

হৃষিকেশের পর অভিনেতা নাকি গিয়েছিলেন উত্তরাখণ্ডের দ্বারাহাটেও, যা হিমালয়ের আরেকটি শান্ত ধ্যানকেন্দ্র হিসেবে পরিচিত।

চলতি বছর ১৪ আগস্ট মুক্তি পেয়েছে রজনীকান্তের সর্বশেষ ছবি ‘কুলি’, যেটি পরিচালনা করেছেন লোকেশ কঙ্গরাজ। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন নাগার্জুনা ও শ্রুতি হাসান।

বাংলাদেশ সময়: ১৬:৩০:০৭   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ