মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশি রাষ্ট্রদূতের

প্রথম পাতা » ছবি গ্যালারী » মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশি রাষ্ট্রদূতের
সোমবার, ৬ অক্টোবর ২০২৫



মালদ্বীপের প্রেসিডেন্টের কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশি রাষ্ট্রদূতের

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

রাজধানী মালেতে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজের পরিচয়পত্র পেশ করেন ড. নাজমুল। সোমবার পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, রোববার প্রতিরক্ষা বাহিনীর (এমএনডিএফ) ড্রাম ও ট্রাম্পেট ব্যান্ডের উপস্থিতিতে প্রথাগত সাংস্কৃতিক শোভাযাত্রা ‘হাইকোলহু’ সহকারে মালদ্বীপ জাতীয় নতুন হাইকমিশনারকে রিপাবলিক স্কয়ার থেকে প্রেসিডেন্টের কার্যালয়ে নেওয়া হয়। এটি দেশটির ঐতিহ্যবাহী অভ্যর্থনার অংশও।

সেখানে প্রেসিডেন্ট মুইজ্জুর কাছে পরিচয়পত্র পেশ করেন ড. নাজমুল ইসলাম। পরে মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

তারা দু’দেশের জনগণের মধ্যে গড়ে ওঠা দৃঢ় আন্তরিক বন্ধন এবং পারস্পরিক সহযোগিতা ও সমর্থনের দীর্ঘ ইতিহাস গুরুত্বসহকারে উল্লেখ করেন।

বৈঠকে উভয় পক্ষ কৃষি, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন। এ সময় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৪১   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে পদ্মা ও আড়িয়াল খার ভয়াবহ ভাঙন: বিলীনের ঝুঁকিতে ১০টি গ্রাম
নারায়নগন্জ সদরে শব্দদূষণবিরোধী অভিযান, ৪ যানবাহনকে জরিমানা
শহীদ মিনারে জনগণের ভালোবাসায় সিক্ত শিল্পী মুস্তাফা মনোয়ার
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ এস এম ফয়েজউদ্দিন
এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে : আইনমন্ত্রী
বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন, নতুন আরও ৬টি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে
বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি সময়োপযোগী এবং দেশের চাহিদার সামঞ্জস্যপূর্ণ: শিল্পমন্ত্রী
দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ