রাজবাড়ীতে বিশ্ব শিশু দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজবাড়ীতে বিশ্ব শিশু দিবস পালিত
সোমবার, ৬ অক্টোবর ২০২৫



রাজবাড়ীতে বিশ্ব শিশু দিবস পালিত

রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শংকর চন্দ্র বৈদ্য।

‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করবো কাজ’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় শিশুদের অধিকার, নিরাপত্তা ও বিকাশে সবার দায়িত্ব ও করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল।

সভায় জেলা প্রশাসক শিশুদের জাতির ভবিষ্যৎ অভিহিত করে তাদের সঠিক বিকাশ, শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব বলে উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৬:৫০:০৫   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ