নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক

প্রথম পাতা » খুলনা » নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
সোমবার, ৬ অক্টোবর ২০২৫



নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক

আজ সোমবার গোপন তথ্যের ভিত্তিতে খুলনা জেলার দিঘলিয়া উপজেলাস্থ ফরমাশেখানা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সন্ত্রাসী রিপনকে আটক করে।

এ সময় আটককৃত সন্ত্রাসীর বাড়ি তল্লাশী করে ১টি ৭.৬মি:মি: পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি, ১টি ম্যাগজিন এবং ৩টি মোবাইল উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা যায়, আটককৃত সন্ত্রাসী খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযান শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জব্দকৃত অস্ত্রসহ সন্ত্রাসীকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়।

দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম দমনে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বাংলাদেশ সময়: ২৩:০৮:০৭   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চুয়াডাঙ্গায় গমের ভূষি তৈরির দায়ে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ঝিনাইদহে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
মেহেরপুরে সীমান্তে ৭ জনকে পুশইন ঠেকাল স্থানীয়রা
প্রাথমিক বিদ্যালয়ে পচা খাবার দিলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে : শিক্ষামন্ত্রী
কুয়েটকে শিক্ষার্থীবান্ধব ও গবেষণায় দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে : ভিসি
যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করবে বিএনপি : মন্টু
মেহেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ