কেন্দ্র দখল করে ভোট দেবেন, এটা ভুলে যান: ডিআইজি রেজাউল

প্রথম পাতা » খুলনা » কেন্দ্র দখল করে ভোট দেবেন, এটা ভুলে যান: ডিআইজি রেজাউল
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬



কেন্দ্র দখল করে ভোট দেবেন, এটা ভুলে যান: ডিআইজি রেজাউল

খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এক প্রশ্নের জবাবে বলেছেন, ২০২৬ সালের নির্বাচনে ভোটকেন্দ্র দখল করা সম্ভব না। কেউ যদি বিকাশে টাকা দিয়ে থাকে ওটা আমার নিযন্ত্রণ করতে পারব না। কিন্তু প্রকাশ্যে ভোট কেন্দ্র দখল করবেন আর আমরা পোশাক পরে বসে থাকব, এটা মনে করার কোনো কারন নাই। দাস কর দিয়ে চাকরি করি না, যদি কারো মনোভাব থাকে কেন্দ্র দখল করে ভোট দিবেন, ভুলে যান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন ডিআইজি।

রেঞ্জ ডিআইজি রেজাউল আরও বলেন, ‘এখন পর্যন্ত নড়াইলে নির্বাচন পূর্ববর্তী আশঙ্কাজনকভাবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যে কোনো কারণে এই জেলাকে নিয়ে একটু আতঙ্কিত থাকে। এখানে একটা বড় অংশ হিন্দু ভাই বোনেদের বসবাস। নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের বাড়িঘরে হামলা-ভাঙচুর, সহিংসতার খবর পাওয়া যায়। তবে এবার নির্বাচন পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা প্রতিরোধে আপনারা (সাংবাদিক) সতর্ক থাকবেন, পাশাপাশি এ এলাকার শান্তিপ্রিয় ভাইরা সচেষ্ট থাকবেন। অন্যথায় আমরা এ ধরনের কোনো সহিংস ঘটনা ঘটালে তাদের কঠোরভাবে দমন করা হবে।’

ডিআইজি বলেন, ‘জেলায় পুলিশের বিভিন্ন ইউনিট থেকে নির্বাচনের দায়িত্ব পালনে সদস্যদের আনা হয়েছে। আপনাদের (সাংবাদিক) নির্বাচন কেন্দ্রে দায়িত্ব পালনের সময় কোনো পুলিশ সদস্য না চিনে কোনো ধরনের ভুল বোঝাবুঝি যদি হয়ে থাকে, তার জন্য অগ্রীম দুঃখ প্রকাশ করছি। সাংবাদিক ভাইদের মাধ্যমে সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান থাকবে, নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন ইউনিট থেকে পুলিশ সদস্যদের স্ব স্ব দায়িত্ব থেকে উঠিয়ে নির্বাচনের দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। নির্বাচন চলাকালীন মহাসড়কে চলাচলে, এবং ব্যাংকিংয়ে লেনদেনের বিষয়ে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। প্রয়োজনে গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের সঙ্গে একটু আগেই যোগাযোগের অনুরোধ থাকবে।’

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, নড়াইল জেলার দুইটি আসনের ২৫৮ টি ভোট কেন্দ্রসহ জেলার নিরাপত্তা দায়িত্বে সেনাবাহিনীর তিনটি ক্যাম্পের ৫০০ জন সদস্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ২ প্লাটুন, বিজিবি ৩ প্লাটুন, পুলিশ ৮৯৬ জন, আনসার ৩ হাজার ৩৫৪ জন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ জন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪ জন দায়িত্ব পালন করবেন।

খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হকের মতবিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস)মো. রকিবুল হাসান ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:২২   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


কেন্দ্র দখল করে ভোট দেবেন, এটা ভুলে যান: ডিআইজি রেজাউল
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে ২ বাংলাদেশি আটক
এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে - প্রধান তথ্য অফিসার
ভোট চাইতে গিয়ে কৃষকের সঙ্গে ধান রোপণ করলেন রাশেদ খান
ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
নির্বাচন বানচালের কোনো সুযোগ নেই : রাশেদ খান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
ঝিনাইদহ সীমান্তে ৭৭ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক
একটি দল ভোটের জন্য শিরকি কথাবার্তা বলছে: আসাদুজ্জামান
নির্বাচন সুষ্ঠু করতে ১৮ জেলায় নামছে ২০০ প্লাটুন বিজিবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ