আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫



আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় আওয়ামী লীগের ৫ নেতা-কর্মী গ্রেফতার

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার অন্যতম আসামি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যানসহ যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের নবীনগরের একটি আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন (৫৮), ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও ধামরাই পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন (৪৫), ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান (৪২), নবযুগ কলেজ ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম (৩০) ও ছাত্রলীগ কর্মী আহাদ হোসেন (৩২)।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি চালানো হয়।

এ সময় কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) মাথায় গুলিবিদ্ধ হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন দিন পর ৮ আগস্ট সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় আরও ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। গ্রেফতারকৃতরা এই মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তারা পলাতক ছিলেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় পাঁচ জনকে গ্রেফতারের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৮:১২   ১৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু, থানায় মামলা দায়ের
ফতুল্লার দেওভোগ মাদ্রাসা এলাকা থেকে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম
চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশু তুবা‘র মৃত্যু
সদরপুরে অতিরিক্ত হাসিল আদায় করায় বাজার ইজারাদারকে জরিমানা
ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ
সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও শিশু ধর্ষণ-হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ
ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ