কেউ যদি বাহুবলে কথা বলে তার পরিণতি হাসিনার মতোই হবে : সালাহউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেউ যদি বাহুবলে কথা বলে তার পরিণতি হাসিনার মতোই হবে : সালাহউদ্দিন
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫



কেউ যদি বাহুবলে কথা বলে তার পরিণতি হাসিনার মতোই হবে : সালাহউদ্দিন

শক্তির প্রধান উৎস মেধা এবং প্রতিবাদ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমরা বাহুর চেয়ে মেধাকে গুরুত্ব দিই। তবে কেউ যদি বাহুবলে কথা বলে তার পরিণতি শেখ হাসিনার মতোই হবে।’

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ‘আমাদের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ।
এই তিনটা শব্দের মধ্যে সারা বাংলাদেশ জীবিত থাকবে। দেশের মানুষের স্বার্থ নিহিত থাকবে। এর ফলে এই জাতি কোনো দিন ভুল পথে পরিচালিত হবে না। সবার আগে বাংলাদেশনীতি আমাদের প্রতিষ্ঠা করতেই হবে।

তিনি বলেন, ‘এই নীতি প্রতিষ্ঠা হবে যদি আমাদের সব ছাত্রবন্ধু, যুবসমাজ তাত্ত্বিকভাবে সমৃদ্ধ হই, জ্ঞানে-গরিমায় সমৃদ্ধ হই। যদি আমরা মেধাবী প্রতিভাবানদের নেতৃত্বে নিয়ে আসি, তখনই এই অগ্রযাত্রা আমাদের সম্ভব হবে। আসুন, আমরা বাহুর চেয়ে মেধাকে গুরুত্ব দিই। আমরা সব সময় মনে করি শক্তির প্রধান উৎস হবে মেধা এবং প্রতিবাদ।
কেউ যদি বাহুবলে কথা বলে তার পরিণতি শেখ হাসিনার মতোই হবে।’

এ সময় সালাহউদ্দিন বলেন, ‘ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হতো। আবরার ফাহাদের জীবন নেওয়ার মাধ্যমে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, যাতে কেউ তাদের বিরুদ্ধে কথা না বলে।’

তিনি আরো বলেন, ‘দেশের বিরুদ্ধে এখন তিনটি পরাশক্তি আগ্রাসন চালানোর চেষ্টা করছে। এর মধ্যে দুটি আঞ্চলিক শক্তি এবং একটি বিশ্ব মোড়ল।

হাসিনার মতো একটি লেজুড়বৃত্তি নেতার কারণে পরাশক্তির দেশ রাজনৈতিক হেজিমনি ও আগ্রাসন চালাতে পেরেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের রাজনীতিতে দৃষ্টান্ত সৃষ্টি করতে হলে ভালো উদাহরণ দরকার।’

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৩০   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে ইটিপিবিহীন কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সিদ্ধিরগঞ্জের ২নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে হাম-রুবেলার টিকা প্রদান
‘জেল খাটলে কেমন লাগে’ কৌতুহল থেকে খুন, গ্রেপ্তার ৬ শিশু-কিশোর
সাত খুনের বিচার আপিলে দ্রুত নিষ্পত্তির আশা সাখাওয়াতের
কৃষক ও জেলেদের সুরক্ষায় বজ্রপাত প্রতিরোধে উদ্যোগ জোরদার করছে সরকার
ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ
বাণিজ্য সম্প্রসারণে ইইউর সঙ্গে এফটিএর গুরুত্ব তুলে ধরল ঢাকা-ফ্রান্স
মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে মা ও দুই মেয়ের করুণ মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ