সরিষাবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস পালন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস পালন
বুধবার, ৮ অক্টোবর ২০২৫



সরিষাবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস পালন

জামালপুর প্রতিনিধি: “আমি কন্যাশিশু, স্বপ্ন গড়ি সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপহার বিতরণের আয়োজন করা হয়।

বুধবার (৮ অক্টোবর) মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প, সরিষাবাড়ী-এর আয়োজনে, ব্যাপ্টিষ্ট-এইড বিবিসিএফ-এর পরিচালনায় এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর অর্থায়নে দিনব্যাপী এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ১১৭ জন মেয়ে শিশুর মাঝে ১টি করে পুতুল এবং ১১০ জন ছেলের মাঝে ১টি করে ফুটবল বিতরণ করা হয়। এছাড়াও, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জনকে বিশেষ উপহার প্রদান করা হয় এবং উপস্থিত ২২৭ জনের মধ্যে নাস্তা ও দুপুরের খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান রাশেদ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

উপস্থিত বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মদন গোপাল পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, সমাজ সেবক আব্দুল আলীম এবং পাষ্টর খোকন রায়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী আকবর, বাংলাদেশ পোশাদার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটি ঢাকা’র সংগঠক আবুল হোসেন ভ’ইয়া, সরিষাবাড়ী রিপোটারস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, সাংবাদিক বাদশা ভ’ইয়া সহ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সরিষাবাড়ীর ব্যবস্থাপক সঞ্জীত বিশ্বাস। উপহার সামগ্রী হাতে পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২১:৩৪:১৯   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চীনের তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউজিসির সমঝোতা স্বাক্ষরিত
দেশে গত ১৫ বছরে নতুন উদ্যোক্তা তৈরির হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়াই আয় বৈষম্য বেড়েছে - শিল্পমন্ত্রী
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ময়মনসিংহ নগরীতে ২৩৮ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
বোয়ালমারীতে সাপের দর্শনে স্কুল ছাত্রের মৃত্যু
সদরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
সিসিটিভি ও বডি ক্যামে এইচএসসি পরীক্ষায় কঠোর নজরদারির ঘোষণা শিক্ষামন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ