রাঙ্গামাটিতে সংবাদকর্মীদের সাথে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গামাটিতে সংবাদকর্মীদের সাথে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫



রাঙ্গামাটিতে সংবাদকর্মীদের সাথে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা

রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভার আয়োজন করেছে জেলা তথ্য অফিস।

৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেনি/সমমান পযন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে একডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশন সভায় রাঙামাটি জেলা তথ্য অফিসের উপ-পরিচালক রাহুল বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারূফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন রাঙামাটির সিভিল সার্জন ডা নূয়েন খীসা। ইসলামিক ফাউন্ডেশন অনুষ্ঠানে কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক।

এতে ভার্চুয়ালি স্বাগত বক্তব্য দেন, গণযোগাযোগ অধিদপ্তেরের পরিচালক অনুসূয়া বড়ুয়া।

সভায় আনানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ শুরু হতে যাচ্ছে। বৈশ্বিক সমীক্ষা অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং ৮ হাজার জন মৃত্যুবরণ করে। যার মধ্যে ৬৮ শতাংশই শিশু।

এসময় বক্তারা বলেন, এখনো শিশুদের টিকাদান নিয়ে প্রার্ন্তিক পরিবারগুলোর মাথা টিকারীতি রয়ে গেছে। এছাড়া বিভিন্ন গুজবের কারণে অনেকেই টিকা দিতে চান না।

সমাজের বিদ্যমান কুসংস্কার, ভুল ধারণা ও গুজব প্রতিরোধে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন সভায় বক্তারা।

বাংলাদেশ সময়: ২১:০৯:৩০   ২৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে গ্যালারি নির্মাণসহ পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
কফি ও কাজুবাদাম চাষে বদলাতে পারে পাহাড়ের অর্থনীতি : পার্বত্যমন্ত্রী
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী
তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
পশ্চিম বাকলিয়াসহ নগরীর সব ওয়ার্ডে সমান গুরুত্বে উন্নয়ন হবে: চসিক প্রশাসক
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ