গুম কমিশনের সঙ্গে এফআইডিএইচ সভাপতির বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুম কমিশনের সঙ্গে এফআইডিএইচ সভাপতির বৈঠক অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫



গুম কমিশনের সঙ্গে এফআইডিএইচ সভাপতির বৈঠক অনুষ্ঠিত

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইট্সের (এফআইডিএইচ) সভাপতি অ্যালিস মোগোউই-এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) গুলশানে কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এফআইডিএইচ সভাপতিকে স্বাগত জানান এবং কমিশনের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরেন।

বৈঠকে মানবাধিকার লঙ্ঘনের অন্যতম উদ্বেগজনক দিক—‌‘গুম’ বিষয়ে বিশদ আলোচনা হয়।
এতে গুম সংক্রান্ত অভিযোগের তদন্ত, তথ্য সংগ্রহ, ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ, সাইকোলজিক্যাল কাউন্সেলিং, ক্ষতিপূরণ এবং পুনর্বাসনসহ ভবিষ্যৎ কার্যক্রম সংক্রান্ত নানা দিক উঠে আসে। পাশাপাশি গাজাসহ বৈশ্বিক ও বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতিও আলোচনায় স্থান পায়।

এফআইডিএইচ সভাপতি মানবাধিকার প্রতিষ্ঠায় কমিশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন। তিনি বলেন, গুম একটি আন্তর্জাতিক অপরাধ এবং এ বিষয়ে কমিশনের ভূমিকা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৈঠকে উভয় পক্ষ গুম প্রতিরোধ ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে কমিশনের সদস্য মো. সাজ্জাদ হোসেন এবং ড. নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৫৫   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা
যুব সমাজকে মাদকমুক্ত রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই: মামুন মাহমুদ
একাত্তরের চেতনার ব্যবসা করে জাতিকে বিভাজনে রাখা হয়েছে: শিবির সভাপতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ