জিপিওর জায়গায় হবে পোস্টাল মিউজিয়াম : ফয়েজ আহমদ তৈয়্যব

প্রথম পাতা » ছবি গ্যালারী » জিপিওর জায়গায় হবে পোস্টাল মিউজিয়াম : ফয়েজ আহমদ তৈয়্যব
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫



জিপিওর জায়গায় হবে পোস্টাল মিউজিয়াম : ফয়েজ আহমদ তৈয়্যব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, জিপিওর (জেনারেল পোস্ট অফিস) জায়গায় সমষ্টিগত স্মৃতি সংরক্ষণের জন্য পোস্টাল মিউজিয়াম করা হবে।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ডাক বিভাগের সভাকক্ষে বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ডাক কর্মচারীদের দীর্ঘদিনের নানা বৈষম্য দূর করার কাজ চলছে। পাশাপাশি বর্তমান জিপিওর (জেনারেল পোস্ট অফিস) জায়গায় সচিবালয় সম্প্রসারণের বিষয়ে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মনে যে সংশয় ছিল, তা দূর হয়েছে।
জিপিওর জায়গায় সমষ্টিগত স্মৃতি সংরক্ষণের জন্য পোস্টাল মিউজিয়াম করা হবে।

ফয়েজ আহমদ বলেন, ‘অ্যাড্রেস ম্যানেজমেন্টের (ঠিকানা ব্যবস্থাপনা) বর্তমান স্ট্রাকচার ডিজিটাল ইকোনমিক জন্য উপযোগী নয়। তাই বেসরকারি কুরিয়ার সার্ভিসের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অ্যাড্রেস ম্যানেজমেন্টকে ডিজিটাল করার চেষ্টা চলছে; যেখানে এরিয়া কোড, স্ট্রিট কোড এবং হাউজ কোডগুলো সমন্বিত করা হবে। অ্যাড্রেসের সঙ্গে জিও ফেন্সিং করা হবে।
যেহেতু ঠিকানা ব্যবস্থাপনার সঙ্গে আমাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা দরকার, সে জন্য বিষয়টাকে ডাক এবং কুরিয়ার আইন হালনাগাদের মাধ্যমে অ্যাড্রেস করার কাজ চলছে।’

তিনি জানান, মেইল এবং পার্সেল ট্র্যাকিং সিস্টেমের আওতায় বর্তমানে ৫০ থেকে ৬০ শতাংশ ট্র্যাকিং করা যায়। এই ট্র্যাকিং সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যারের মান উন্নয়নের মাধ্যমে ত্রুটিহীন করে ট্র্যাকিং প্রায় শতভাগে উন্নীত করার কাজ চলমান রয়েছে।

বিশ্ব ডাক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, ই-কমার্সের সঙ্গে ডাক বিভাগকে সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর ফলে সেবা পাওয়ার ক্ষেত্রে শহর এবং গ্রামের মানুষের বৈষম্য দূর হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বাংলাদেশ সময়: ২১:৪৭:২৬   ৩০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ