জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে - তথ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে - তথ্য উপদেষ্টা
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬



জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ বলতে হবে - তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন, বৈষম্যহীন ও পরিবর্তিত বাংলাদেশ চাইলে গণভোটে ‘হ্যা’ বলতে হবে। দেশকে বৈষম্যহীন করতে, গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে, ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে, আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে এবং প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত রাখতে ‘হ্যা’ ভোটের পক্ষে রায় দিতে হবে।

আজ রাজবাড়ীর ইয়াসিন উচ্চ বিদ্যালয় মাঠে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ। বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা আবদুল্লা আল মামুন।

উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট নিয়ে জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য মোটাদাগে সর্বদলীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ গৃহীত হয়েছে। সেই সনদের আলোকে আগামীতে দেশের শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের জন্যই গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা আরো বলেন, সরকার ১১টি সংস্কার কমিশন করেছে এর মধ্যে ৬টি কমিশন নির্বাচনের সাথে সরাসরি জড়িত। নির্বাচনের সাথে জড়িত বিষয়গুলো নিয়ে হ্যাঁ অথবা না ভোটের ব্যবস্থা করা হয়েছে। ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন না চাইলে, ক্ষমতার ভারসাম্য চাইলে, নিম্ন কক্ষ ও উচ্চ কক্ষের সমন্বয়ে সংসদ চাইলে, একজনকে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না চাইলে, দন্ডপ্রাপ্ত ব্যক্তির বাদীর মতামত ব্যতীত ক্ষমা না চাইলে, নারীর ক্ষমতায়ন চাইলে গণভোটে হ্যাঁ’ র পক্ষে রায় দিতে হবে।

তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা বলেন, সুশাসন, বৈষম্যদূরীকরণ, পরিবর্তন, প্রশাসনে দলীয়করণ বন্ধ ও জনহিতকর প্রশাসন চাইলে গণভোটে ‘হ্যা’ কে জয়যুক্ত করতে হবে। তিনি আরো বলেন তথ্য মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তরসমূহ গণভোট এবং জাতীয় নির্বাচনে ভোটার উদ্বুদ্ধকরণ ও নির্বাচন আচরণ বিধিমালা প্রচারণায় ভোটের গাড়ি, ভোটের রিকশা, উঠান বৈঠক, মাইকিং, মতবিনিময় সভা, তথ্যচিত্র প্রদর্শনী, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এর আগে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে গণভোট ও জাতীয় নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি উদ্বোধন করেন উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ২২:২১:২৪   ৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে - মৎস্য প্রতিমন্ত্রী
সকল ধর্মের মানুষের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য প্রতিমন্ত্রী
বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
আন্দোলন চলবে সংসদ ও রাজপথে: শফিকুর রহমান
কৃষকের সামগ্রিক উন্নয়নে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী
ফরিদপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রাইম ব্যাংক ‌‌ন্যাশনাল ‌ স্কুল ক্রিকেটে ফরিদপুর জিলা স্কুলের বড় জয়
সরিষাবাড়ীতে বিধবার বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকিতে গ্রামছাড়া পরিবার
বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিককে সমান অধিকার দিয়েছে - অর্থমন্ত্রী
কালাইয়ে চাহিদার এক-তৃতীয়াংশও মিলছে না বিদ্যুৎ, দিশাহারা জনজীবন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ