রমজানে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি উপদেষ্টার নির্দেশনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রমজানে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি উপদেষ্টার নির্দেশনা
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬



রমজানে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি উপদেষ্টার নির্দেশনা

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে আজ রেল ভবনের সভাকক্ষে এলপিজি’র বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপদেষ্টা জাতীয় নির্বাচনের পূর্বে এবং মাহে রমজানে যেন এলপিজির কোনো ঘাটতি না থাকে সে লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে অপারেটরগণ এলপিজি আমদানির যে কমিটমেন্ট করেছেন তা যেন বাস্তবে প্রতিফলিত হয়। সে লক্ষ্য বাস্তবায়ন করতে সরকারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হবে। অপারেটরদের পক্ষ থেকে জানানো হয় বিভিন্ন আন্তর্জাতিক বিরূপ পরিস্থিতির কারণে এলপিজি আমদানি বাধাগ্রস্ত হয়েছে। তবে অপারেটরদের মধ্যে কেউ অতিরিক্ত মূল্য বৃদ্ধি করছেন এরকম কোনো অভিযোগ তারা অস্বীকার করেন। তারা উপদেষ্টাকে জানান চলতি মাসে তাদের সম্ভাব্য ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা অর্জিত হলে এ সংকট অনেকটা কেটে যাবে।

সভায় জ্বালানি বিভাগের সচিব, বিইআরসি’র চেয়ারম্যানসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:১০:৩৪   ১৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কুতুবপুরে বায়ুদূষণের দায়ে ৩ রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সদরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
বোয়ালমারী হিসাবরক্ষণ অফিসের অডিটরের বিরুদ্ধে শিক্ষকের নিকট থেকে ঘুষ নেওয়ার অভিযোগ
সরিষাবাড়ীতে মনোহরী বণিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন: রঞ্জু সভাপতি, ঝন্টু সম্পাদক
নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণ
ভুল প্রচার সামাজিক মাধ্যমে: সরিষাবাড়ীতে সৎ মা নয়, প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ায় পালিয়েছিল তরুণ
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রচলিত সংবিধান অনুযায়ীই আমাদের চলতে হবে : গয়েশ্বর চন্দ্র রায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ