নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শনিবার, ১১ অক্টোবর ২০২৫



নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দারোগোল্লা এলাকায় নূর মোহাম্মদের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন: একই এলাকার নূর মোহাম্মদের ছেলে সাব্বির হোসেন (২১) ও তার স্ত্রী সিনথিয়া বেগম (২০)। নিহত দম্পতির সাফরান নামে তিন বছরের ছেলে রয়েছে।

সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

পুলিশ ও স্বজনরা জানান, সাব্বির ও সিনথিয়ার মধ্যে পারিবারিক বিষয়ে বেশ কিছুদিন ধরে ঝগড়া চলছিল। শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে একমাত্র ছেলে সন্তান সাফরানকে নিয়ে খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেন তারা। ছেলে ঘুমিয়ে পড়লে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে আবারও ঝগড়া হয়।

শনিবার (১১ অক্টোবর) সকালে টিনের ঘরে ঝুলন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীর নিথর দেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

বাংলাদেশ সময়: ১৬:৩৫:১৮   ৩৭৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ