বাগেরহাটের মোল্লাহাটে আঞ্চলিক সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ বিএনপির

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটের মোল্লাহাটে আঞ্চলিক সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ বিএনপির
রবিবার, ১২ অক্টোবর ২০২৫



বাগেরহাটের মোল্লাহাটে আঞ্চলিক সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ বিএনপির

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কদমতলায় আঞ্চলিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু শনিবার রাতে কদমতলা স্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দিপু বলেন, ‘আমি আপনাদের গ্রামের সন্তান। যদি আমি দলীয় মনোনয়ন পাই এবং সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, তাহলে আপনাদের মুখ উজ্জ্বল হবে।’

বাগেরহাট জেলা আইনজীবী বারের সাতবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি দিপু বলেন, ‘আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি, ভবিষ্যতেও করবো। আমি কেবল দলীয় নেতাকর্মী নই, এ গ্রামের সন্তান। আমি আমার গ্রামের সকল মানুষের দোয়া ও ভালোবাসা নিয়েই চলতে চাই।’

আটজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নেয়ামত আলী মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা আরিফুজ্জামান অপু, মুশফিকুর রহমান, গোলাম মোস্তফা চান, জামিল শেখ ও কিরণ ঢালী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরিফুল ইসলাম শিমুল ও রিপন শেখ ফোরকান।

সমাবেশে স্থানীয় ইউনিয়নের নেতাুকর্মী ও সাধারণ মানুষ বিপুল উৎসাহে অংশ নেন। এসময় উপস্থিতদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৩১   ৭১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ