নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান অ্যাডভোকেট টিপুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান অ্যাডভোকেট টিপুর
রবিবার, ১২ অক্টোবর ২০২৫



নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান অ্যাডভোকেট টিপুর

বন্দর থানা ২২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রবিবার (১৩ অক্টোবর) বিকেলে বন্দর ঘাট এলাকায় কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করা হয়।

সভায় প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, “এই ২২নং ওয়ার্ডের নেতৃবৃন্দকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি এলাকাবাসীর দুঃখ-দুর্দশা বুঝে জনগণের পাশে দাঁড়াতে হবে। কোনো সুবিধাবাদী বা দালাল যেন ঐক্য নষ্ট করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “বিগত সময়ে বিএনপি সরকার গণতন্ত্রকে টিকিয়ে রেখেছিল, বাকস্বাধীনতা নিশ্চিত করেছিল। অন্যদিকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গুম, খুন ও নির্যাতনের রাজনীতি চালিয়েছে। আমাদের নেতৃবৃন্দ ত্যাগ স্বীকার করেছে, তাই আগামী নির্বাচনে নেতৃত্ব দিবে তারা।”

সভায় লিফলেট বিতরণ ও গণসংযোগ পরিচালনা করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু।

সভায় সভাপতিত্ব করেন ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবুদাস, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাসেল বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির শাহেন শাহ আহমেদ ও সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল খান বাবু, ২২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন, সহ-সভাপতি মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৪১   ২৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করার ঘোষণা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর
বাংলা ভাষার জন্য আত্মত্যাগ বিশ্বের জন্য বিরল: পুলিশ সুপার
আমাদের চেতনা- জালিমের সঙ্গে আপস করবো না: এমপি আল আমিন
বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের আত্মত্যাগের ফল: ডিসি
নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন হবে : আমিনুল হক
একুশের প্রজ্বলিত আলোকশিখা স্বাধীনতার পথ দেখিয়েছে : দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
চাঁদাবাজি ও অপরাধ যেই করবে কোনো ছাড় দেওয়া হবে না : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
তরুণ প্রজন্ম ছাড়া দেশে উন্নয়ন করা সম্ভব নয় : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ